লিস্টেরিয়ার সংক্রমণ কমে এসেছে

বেশ কিছু উদ্ভিজ্জ দুধের সঙ্গে সংশ্লিষ্ট লিস্টেরিয়া সংক্রমণ কমে এসেছে

বেশ কিছু উদ্ভিজ্জ দুধের সঙ্গে সংশ্লিষ্ট লিস্টেরিয়া সংক্রমণ কমে এসেছে। যদিও এখনই এটা শেষ হয়ে গেছে এমনটা মনে করার সময় এখনো আসেনি। এমনটাই জানিয়েছে পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা।

অক্টোবরে সংক্রমণ থেমে গেছে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের স্বস্তি নেই। এর কারণ লিস্টেরিয়ার সুপ্ত থাকার সময়কাল, যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। পাশাপাশি নতুন সংক্রমণের ক্ষেত্রে তা জানাতে সময় লাগে।

- Advertisement -

আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১২ আগস্ট যেখানে ছিল সেখানেই আছে। অন্টারিও, কুইবেক, নোভা স্কশিয়া এবং আালবার্টায় আক্রান্ত মানুষের সংখ্যা ২০ জন। আর মারা গেছে তিনজন। এই অসুস্থতার কারণে ৮ জুলাই সিল্ক এবং গ্রেট ভ্যালু ব্র্যান্ডের উদ্ভিজ্জ বেশ কিছু দুধ প্রত্যাহার করে নেওয়া হয়।

এই সংক্রমণ সংশ্লিষ্ট প্রথম যে তিনজনের আক্রান্ত হওয়া তা জানা গেছে ২০২৩ সালের আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে। ফেডারেল স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এমনটাই উল্লেখ করা হয়েছে।

ওই সংক্রমণগুলোর অভিন্ন উৎস খুঁজে পাওয়া গেলে তা হতো সংক্রমণ চমক।

কিন্তু জুনে নয়জনের সংক্রমণের পর অনুসন্ধানকারীরা ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করেন এবং তা কেবল একে অন্যের সঙ্গেই তুলনা করেন না, ২০২৩ সালের তিনটি সংক্রমণের সঙ্গেও তুলনা করেন। তাতে তারা একই জেনেটিক স্ট্রেইন পান।

পাশাপাশি ফেডারেল সংস্থাটি আাক্রান্ত ব্যক্তিদের সাক্ষাৎকারও গ্রহণ করেন এবং তার কী খেয়েছিলেন ও পান করেছিলেন তা তাদেরকে স্মরণ করতে বলা হয়, যাতে করে এর উৎস সম্পর্কে গবেষকরা জানতে পারেন। হেক্সেমার বলেন, এই ক্ষেত্রে যে সামগ্রীগুলো দৈনিক ভিত্তিতে খাওয়া হয়েছে সেটা অনুসন্ধানে সহায়ক হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent