সুলভ আবাসনের জন্য ফেডারেল সরকারের আরও ৫৬টি প্রোপার্টি বরাদ্দ

কানাডিয়ানরা কিনতে সক্ষম এমন বাড়ির সরবরাহ বাড়াতে সহায়ক হবে বলে জানান আবাসনমন্ত্রী শন ফ্রেজার

ফেডারেল সরকার নতুন পাবলিক ল্যান্ডস ব্যাংকে আরও ৫৬টি প্রোপার্টি যুক্ত করেছে। এগুলো দীর্ঘমেয়াদী ইজারার জন্য উপযোগী, যাতে ডেভেলপাররা আবাসন গড়ে তুলতে পারে। উদ্যোগটি কানাডিয়ানরা কিনতে সক্ষম এমন বাড়ির সরবরাহ বাড়াতে সহায়ক হবে বলে জানান আবাসনমন্ত্রী শন ফ্রেজার।

তিনদিনের কেবিনেট রিট্রিটের মাত্র তিনদিন আগে হ্যালিফ্যাক্সে এই ঘোষণা দেন তিনি। সংসদের আসন্ন ফল অধিবেশনের প্রস্তুতি হিসেবে এই রিট্রিট।

- Advertisement -

ফ্রেজার বলেন, সরকারি জমি বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলে নির্মাণব্যয় কমে আসবে। যার ফলে জীবনযাত্রার ব্যয় হ্রাস পাবে।

পাবলিক ল্যান্ডস ব্যাংকে বর্তমানে সাবেক সেনা ঘাঁটি, কানাডা পোস্টের সাইট এবং ফেডারেল অফিস ভবনগুলো রয়েছে। এগুলোর মধ্যে অনেক জমি আগে বিক্রির জন্য রাখা হয়েছিল। কারণ, এগুলো আর ব্যবহার হচ্ছে না।

নতুন পরিকল্পনায় এসব প্রোপার্টির বেশিরভাগই এককালীন বিক্রির পরিবর্তে দীর্ঘমেয়াদী ইজারা হিসেবে দেওয়া হবে, যাতে করে এসব জমি সরকারের হাতে থাকে এবং এগুলোতে নির্মিত বাড়ি সাশ্রয়ী হয়।

বর্তমান তালিকায় রয়েছে সাতটি প্রদেশের ২৮টি মিউনিসিপালিটির জমি। কিন্তু কম ব্যবহৃত বা ফাঁকা ফেডারেল জমি ও ভবনের ব্যাপারে পর্যালোচনা চলমান থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়বে। এপ্রিলের বাজেটের সময় চিহ্নিত করা পাঁচটি প্রোপার্টি এখন উন্নয়নের পর্যায়ে রয়েছে। ডেভেলপারদের কাছ থেকে আগ্রহপত্র বা প্রস্তাব চাইছে সরকার। এগুলোর মধ্যে চারটি হচ্ছে ক্যালগেরি, এডমন্টন, টরন্টো এবং অটোয়ার সাবেক সামরিক ঘাঁটি। পঞ্চমটি মন্ট্রিয়লের ন্যাশনাল ফিল্ম বোর্ড ভবন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent