বঙ্গবন্ধুর নাম আসবে না?

বঙ্গবন্ধুর নাম আসবে না

আমি একটি বিষয় পরিষ্কার বুঝতে পেরেছি। আমার এই বুঝার মধ্যে ভুলও হতে পারে।ভুল হলে মার্জনা চাই।

এই সরকারের মূল চুলকানির কারন হচ্ছে বঙ্গবন্ধু।

- Advertisement -

এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসের সেই সব অংশ রাষ্ট্রীয় কোন কিছুতে রাখতে চাচ্ছে না যে সব অংশে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়।

বাংলাদেশের ইতিহাসের সেই রকম একটি অংশ হচ্ছে ৭ ই মার্চের ভাষন। এই ভাষনটি বঙ্গবন্ধু স্বয়ং রেসকোর্স ময়দানে ৭ ই মার্চ দিয়েছিলেন। ৭ ই মার্চের ভাষন আমাদের স্বাধীনতা সংগ্রমকে উজ্জীবিত করেছিল। এই ভাষনটি ছিল স্বাধীনতা পূর্ব সার্বিক দিক নির্দেশনা। মুক্তিকামী মানুষকে এই ভাষনটি দারুণভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল। ৭ ই মার্চের ভাষন  একটি মাইলফলক,টার্নিং পয়েন্ট হিসাবে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ৭ই মার্চ ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, অপূর্নাঙ্গ থেকে যেতে বাধ্য।

এই ভাষনটির কথা বলতে গেলে বঙ্গবন্ধুর নাম বাধ্যতামূলকভাবেই এসে যায়।

সেই কারনেই এই সরকার জাতীয় দিবস থেকে ৭ ই মার্চ বাদ দিয়েছে। এই দিনটি জাতীয় দিবস হিসেবে থাকলে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে। সেটি এই সরকার চাচ্ছে না।

এই রকম ষড়যন্ত্র পুরোনো নয়। আগেও হয়েছে। জিয়াউর রহমান  সোহরাওয়ার্দী উদ্যানের( স্বাধীনতার পূর্বে রেসকোর্স ময়দান)  পাশেই শিশু পার্ক নির্মাণ করেছিলেন যাতে মানুষ এর ঐতিহাসিক গুরুত্ব ভুলে যায়। রেসকোর্সের ময়দান শুধু ৭ই মার্চের ভাষনের জন্যই বিখ্যাত নয়, এই রেসকোর্স ময়দানেই পাক-হানাদার বাহিনী আত্নসমর্পন করেছিল।

জিয়াউর রহমান তার শাসনকালে নিজের পঠিত স্বাধীনতার ঘোষণা কোন দিন প্রচার করতেন না। তার কারন হচ্ছে তিনি সেখানে বলেছিলেন, “I, Major Ziaur Rahman, on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby declare that the independent People’s Republic of Bangladesh has been established”

শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম থাকার কারনে এই ঘোষণার পাঠটি কখনই রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয়নি।

জেনারেল এরশাদের সময়েও ঠিক একই রকম দেখেছি। বঙ্গবন্ধু নামটি তার শাসন আমলে কখনই বলা হতো না। তাদের সময় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে রাষ্ট্রীয় যন্ত্রে খন্ডিত ইতিহাস প্রচার করা হতো, বলা হতো।

আমি যেটুকু বুঝতে পেরেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে যাচ্ছে। এরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস রাষ্ট্রীয়ভাবে ঠিকি উদযাপন করবে কিন্তু সেটি করবে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে।

বুঝলাম, তাদের রাগ ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার, কঠিনতম স্বৈরাচারী সরকার,নিকৃষ্টতম দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে  কিন্তু শুধুমাত্র একজনের পিতা হবার কারনে তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে হবে কেন?

যদি ধরেও নেই বঙ্গবন্ধু অনেকের কাছে জাতির পিতা নন কিন্তু Founding Fathers এর মধ্যেও কি বঙ্গবন্ধু নাম আসবে না?

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent