গ্রাহক সন্তুষ্টিতে নিচের সারিতে পিয়ারসন বিমানবন্দর

গ্রাহক সন্তুষ্টির তালিকায় টরন্টো পিয়ারসনের অবস্থানকে ভালো বলা যাবে না

জে.ডি. পাওয়ার উত্তর আমেরিকার বিমানবন্দরগুলোর জন্য গ্রাহক সন্তুষ্টি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে যে ফলাফল পাওয়া গেছে, তাকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অনুকূলে বলা যাবে না।

মেগা বিমানবন্দরগুলোর গ্রাহক সন্তুষ্টিতে সবার ওপর রয়েছে মিনিয়াপোলিস-সেইন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এক হাজারের মধ্যে তাদের প্রাপ্ত পয়েন্ট ৬৭১। ৬৪৩ স্কোর নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেট্রয়েট মেট্রোপলিটান ওয়েন কাউন্টি এয়ারপোর্ট। ৬৩৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফিনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

- Advertisement -

গ্রাহক সন্তুষ্টির তালিকায় টরন্টো পিয়ারসনের অবস্থানকে ভালো বলা যাবে না। এই তালিকায় বিমানবন্দনটির পেছনে আছে উত্তর আমেরিকার বড় বিমানবন্দরগুলোর মধ্যে আর মাত্র একটি। ৫৫৯ স্কোর নিয়ে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থান তালিকায় দ্বিতীয় সর্বনি¤œ্ ৫৫২ স্কোর নিয়ে তালিকায় সবার শেষে অবস্থান হয়েছে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। ২০২৩ সালের তালিকায়ও পিয়ারসন এয়ারপোর্টের অবস্থান ছিল দ্বিতীয় সর্বনিম্ন।

টরন্টো পিয়ারসনের একজন মুখপাত্র বলেন, টরন্টো পিয়ারসন সর্বোত্তম পরিচালন, যাত্রী অভিজ্ঞতা ও যাত্রী সন্তুষ্টির ব্যাপারে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। র‌্যাংকিংয়ের যে পদ্ধতি তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। সমীক্ষাটি অতিমাত্রায় মার্কিন ভ্রমণকারীকেন্দ্রীক। এবং উত্তরদাতা আসলেই টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট দিয়ে ভ্রমণ করেছেন কিনা তা যাচাই করা হয় না। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে অন্যতম অগ্রসর, টেকসই এবং যাত্রীবান্ধব বিমানবন্দর হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বড় বিমানবন্দর শ্রেণিতে ৬৩৪ স্কোর নিয়ে তালিকার মাঝামাঝি অবস্থান করছে ভ্যানকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর পরেই রয়েছে ক্যালগেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ৫৯৯ স্কোর নিয়ে তাদের অবস্থান তালিকার ২২তম স্থানে। এ ছাড়া ৫৭৬ স্কোর নিয়ে তালিকায় ২৭তম স্থানে রয়েছে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

অরেঞ্জ কাউন্টির জন ওয়েন এয়ারপোর্ট রয়েছে বড় বিমানবন্দরগুলো তালিকার সবার শীর্ষে। তাদের প্রাপ্ত স্কোর ৬৮৭। ৬৮৫ স্কোর নিয়ে টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তালিকার দ্বিতীয় ও ৬৮৩ স্কোর নিয়ে কানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তৃতীয় স্থানে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent