
মহামারি থেকে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন শ্রমবাজার নিয়ে আলোচনা উঠলেই হয় শোনা যায় শ্রমবাজার এখন অনেক আটসাঁট অথবা শ্রমিক সংকটের কথা। বেকারত্বের হার রেকর্ড সর্বনি¤েœ নেমেছে এবং কোম্পানিগুলো নতুন কর্মী নিয়োগ মেধাবিদের ধরে রাখতে মরিয়া।
এর মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। কিন্তু সবক্ষেত্রে নয় এবং সামগ্রীক গল্পও এটা নয়। এবং শ্রমবাজার আটসাঁট থাকলেও এখন নেই। বেকারত্বের হার কমা সত্ত্বেও কর্মীরা সত্যিকারের সুফল পাচ্ছে না।
ইউনিভার্সিটি অব ম্যানিটোবার লেবার স্টাডিজ প্রোগ্রামের সহকারী অধ্যাপক হিসেবে আাছেন অ্যাডাম ডি. কে. কিং। ম্যাপলে বেকরাত্ব নিয়ে তিনি একটি নিবন্ধ লিখেছেন। কিং বলেন, আমরা যেটা স্বীকার করছি এটা সম্ভবত তার চেয়েও খারাপ সংবাদ। কারণ, বেকারত্বের হার সেইসব লোকদের গণনায় ধরে না, যারা নেতিবাচকভাবে প্রভাবিত। আরও একটি বিষয় মনে রাখা দরকার এবং তা হলো যখনই সরকারিভাবে বেকারত্বের হার বাড়তে দেখবেন তখন শ্রমশক্তির কিছু অংশ সবার আগে এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। এটা দেখঅ যায় বর্ণভিত্তিক মানুষের মধ্যে, নতুন অভিবাসীদের মধ্যে এবং নতুন কানাডিয়ানদের মধ্যে।
This article was written by Rezaul Haque as part of the LJI
