যাব না ভুলে

যাব না ভুলে

তিড়িং বিড়িং লাফঝাঁপ ছিল
টেংরা কই মাছের
পালটে গেছে সবকিছুই
দূরের ও কাছের।
বাদ্যি বাজতো আগডুম বাগডুম
ছাগে চাটতো গাল
অভ্যুত্থানে দূর হয়েছে
দূর্বিনীত কাল!
নোটন নোটন পায়রাগুলো
ঝোটন বাঁধলো ফের
যাব না ভুলে আত্মত্যাগ
সাঈদ, মুগ্ধদের।

- Advertisement -

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent