লিবারেল ইনসাইডারের বিরুদ্ধে স্পাই ওয়ারেন্টে অনুমোদনে বিলম্ব অস্বাভাবিক নয়

সিএসআইএসের ওয়ারেন্ট অ্যাপ্লিকেশন ওই সময়কার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ারের অনুমোদন পেতে ৫৪ দিন পর্যন্ত সময় লাগে

২০২১ সালের গোড়ার দিকে স্পাই সার্ভিস ওয়ারেন্ট নিয়ে মন্ত্রণালয়ের অনুমোদনে বিলম্বে তার অবাক হওয়ার মতো কিছু ছিল না বলে জানিয়েছেন সাবেক এক উপমন্ত্রী। রব স্টুয়ার্ট পাবলিক ইনকোয়ারিতে বলেন, কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস ওয়ারেন্ট অ্যাপ্লিকেশনের সাধারণ ট্র্যাকিং আরও উন্নত হতে পারত। কিন্তু প্রায় সময়ই সময় বেশি লেগে যায়।

২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত বিভাগটির উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্টুয়ার্ট। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়।

- Advertisement -

স্টুয়ার্ট বলেন, এটাকে বলা যেতে পরিস্থিতির কারণে কার্যক্রম। পরিস্থিতিটা ছিল চ্যালেঞ্জিং।

বিদেশি হস্তক্ষেপের তদন্তে উঠে এসেছে যে, সিএসআইএসের ওয়ারেন্ট অ্যাপ্লিকেশন ওই সময়কার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ারের অনুমোদন পেতে ৫৪ দিন পর্যন্ত সময় লাগে। এ ধরনের আবেদনের সাধারণ টার্নঅ্যারাউন্ড সময় ৪ থেকে ১০ দিন।

ওই সময় সিএসআইএসের পরিচালন বিভাগের উপপরিচালক ছিলেন মিশেল টেজিয়ের। তিনি ইনকোয়ারিতে বলেন, এই বিলম্ব নিয়ে হতাশা ছিল। যদিও মন্ত্রণালয়ের কার্যালয় থেকে কোনো ধরনের পুশব্যাক নিয়ে কোনো ধরনের উদ্বেগ ছিল না।

ব্লেয়ার বলেছেন, তার নজরে আসার সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট সই করে দিয়েছেন তিনি।

ওয়ারেন্টে সই পেতে বিলম্বের বিষয়ে স্টুয়ার্টের কাছে জানতে চান কমিশন কাউন্সেল। ব্লেয়ারের চিফ অব স্টাফের কাছে এটা উপস্থাপন করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। স্টুয়ার্ট বলেন, ব্যবস্থা গ্রহণের যে তালিকা তাতে উপরের দিকে ছিল বিষয়টি। ওয়ারেন্টের গুরুত্ব বিবেচনায় এটা বলা যায়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent