এলসিবিওকে এক কোটি ডলারের পেপার ব্যাগ চুক্তি প্রতিস্থাপনের নির্দেশ

প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন প্রদেশের ভেতর থেকে না কিনে কুইবেকে থেকে পেপার ব্যাগ সংগ্রহের ক্ষেত্রে সংস্থাটি আমাদের নির্দেশিকার বিরুদ্ধে গেছে

এলসিবিও স্টোরগুলোতে পেপার ব্যাগ এখন পর্যন্ত না ফিরলেও প্রদেশ এখন ক্রাউন কর্পোরেশনটিকে সরবরাহ অন্টারিওর মধ্যকার একটি কোম্পানিকে দেওয়ার আদেশ প্রদান করেছে। এলসিবিওর বোর্ড চেয়ারম্যান কারমাইন নিগ্রোকে লেখা এক চিঠিতে প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, প্রদেশের ভেতর থেকে না কিনে কুইবেকে থেকে পেপার ব্যাগ সংগ্রহের ক্ষেত্রে সংস্থাটি আমাদের নির্দেশিকার বিরুদ্ধে গেছে।

চিঠিতে বলা হয়েছে, আমাদের সরকার অন্টারিওতে তৈরি পণ্যকে অগ্রাধিকার দিয়েছে এবং বিশেষ করে সরকারি ক্রয়ের ক্ষেত্রে অন্টারিওর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে আছে। অন্টারিওর কর্মীদের পাশে দাঁড়াতে, স্থানীয় চাকরি সৃষ্টি ও তা রক্ষার ক্ষেত্রে আমাদের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এটিই। সেই সঙ্গে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যে সামনের পায়ে দাঁড়াচ্ছে সেটাও নিশ্চিত করতে চাই আমরা।

- Advertisement -

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের সংস্থা হিসেবে এলসিবিওর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে লিকার রিটেইলার এক ঘোষণায় জানায়, পেপার ব্যাগের ব্যবহার তারা পর্যায়ক্রমে বাতিল করতে চায়। এর প্রায় এক বছর পর প্রদেশের পক্ষ থেকে এলসিবিওকে তা ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্রিমিয়ার বলেছিলেন, এলসিবিওতে কেনাকাটার ক্ষেত্রে তারা পেপার ব্যাগের ব্যবহার ফিরিয়ে আনতে চায়। গ্রাহকদের স্বস্তিদায়ক অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ।

ফোর্ড গত এপ্রিলে এলসিবিওর প্রধান নির্বাহীকে লেখা এক চিঠিতে উল্লেক করেছিলেন, অন্টারিওর প্রতিটি পরিবার যখন খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে তখন প্রতিটি বাড়তি ব্যয়ই হিসাবে নিতে হবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যের পেপার ব্যাগের পরিবর্তে পুর্নব্যবহারযোগ্য ব্যাগের জন্য গ্রাহকদের ওপর মাশুল আরোপ করা। এলসিবিও এর আগে কেনাকাটায় কাগজের ব্যাগ সরবরাহ করত। এই পরিবর্তনের ফলে অ্যালকোহল কিনে এলসিবিও স্টোর থেকে বেরোনো পর প্রকাশ্যেই তা বহন করতে হয়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent