
হারে রেরে আসলো তেড়ে
ভয়াল কিশোর গ্যাং।
গ্যাং-এর পেছন কোন মহাজন?
: সেই সে কোলা ব্যাঙ!
কোলা ব্যাঙের পেটটা ফোলা
পিঠে তাহার মস্ত ঝোলা,
ঝোলার ভেতর কি?
: সত্য কথা বললে পরে থাকবে না চাকরি!
একে মারে ওকে ধরে
আন্দামানে চালান করে,
কোলা ব্যাঙের ঝোলার ভেতর
পেস্তাচো? আখরোট?
সেলাই করে দিলো কোলা
সব মিডিয়ার ঠোঁট!
সেলাই করা পত্রিকা আর
সেলাই করা টিভি
কোন খবরটা দিবি না আর
কোন খবরটা দিবি–
তা নির্ধারণ করবে কিছু
গোঁফ না ওঠা বালক?
খুদে খুদে হেল্পাররাই
বিশাল বাস-এর চালক!
কখন গাড়ি উল্টে যাবে
কাঁপছে যাত্রীগণ
কিশোর গ্যাং-এর নেপথ্যে সেই
ধূর্ত মহাজন!
একাত্তর আর শেখ মুজিবর
সবই মুছতে চায়
কিশোর গ্যাং-এর খপ্পরে দেশ
আঁধার পানে ধায়….
সবুজ ঘাসে লাশের পাশে
একাত্তরের শকুন হাসে,
পিচ্চি পিচ্চি সমন্বয়ক
নামের পোলাপানে–
পূণর্লিখন পরিবর্তন
আনছে সংবিধানে!
কিশোর গ্যাং-এর তাণ্ডবে দেশ
বিরান হওয়া বাকি
: ও মহাজন নামটা দেশের
পাল্টে ফেলবে নাকি?
অটোয়া, কানাডা
