ছোট ব্যবসার ক্রেডিট কার্ড ফি কমছে

ছোট ও মাঝারি ব্যবসার জন্য ক্রেডিট কার্ড ফি কমতে শুরু করেছে

ছোট ও মাঝারি ব্যবসার জন্য ক্রেডিট কার্ড ফি কমতে শুরু করেছে। ফেডারেল সরকার ও প্রধান নদুই কার্ড কোম্পানির মধ্যকার চুক্তি কার্যকর হতে যাওয়ায় এই প্রবণতা দেখা যাচ্ছে।

মাস্টারকার্ড ও ভিসা আন্তঃলেনদেন ফি ২৭ শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এর ফল ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরে ১০০ কোটি ডলার সাশ্রয় করতে পারবে বলে মনে করছে অটোয়া।

- Advertisement -

এক বছর আগে রেস্তোরাঁ চালুর পর থেকে তার পরিবার ফি এবং অন্যান্য ব্যয় নিয়ে চাপের মধ্যে রয়েছেন। এই অবস্থায় এই পরিবর্তনকে তারা স্বাগত জানাচ্ছেন। আশা করি, এর ফলে কিছুটা সাশ্রয় করা যাবে। সুতরাং, আশা করি পরবর্তী প্রান্তিক শেষে একটা পার্থক্য আমরা দেখতে পাবো।

তিনি বলেন, তাদের সর্বশেষ রেস্তোরাঁয় কেবলমাত্র নগদ অর্থ নেওয়া হতোা। কিন্তু কার্ডে বিল নেওয়া হয়না জানার পর বহু মানুষ রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতেন। এ কারণে ক্রেডিট কার্ডের বিলের সঙ্গে এখনো তাদেরকে অভ্যস্ততা তৈরি করতে হচ্ছে। আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আমরা অর্থ পরিশোধ ব্যবস্থাটিকে গুটিকয় মানুষের মধ্যে সীমিত করতে চাই না।

কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের প্রেসিডেন্ট ড্যান কেলি চুক্তিটির জন্য অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন। ভিসা কার্ডের মাধ্যমে এক লাখ ডলার বিক্রির বিপরীতে যোগ্য ব্যবসাগুলো বছরে ৩৫০ ডলার সাশ্রয় করতে পারবে বলে আশা করছে। আর মাস্টারকার্ডে এক লাখ ডলারের বিক্রির বিপরীতে বছরে ২০০ ডলার সাশ্রয়ের আশা করা হচ্ছে।

হ্রাসকৃত এই ফির জন্য যোগ্য হতে হলে ভিসা কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩ লাখ এবং মাস্টারকার্ডের মাধ্যমে অন্যুন ১ লাখ ৭৫ হাজার ডলারের বিক্রি করতে হবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent