
কানাডার বৃহৎ পাঁচ ব্যাংকের চেয়ে মাঝারি আকৃতির ব্যাংকগুলোর প্রতি গ্রাহকরা বেশি সন্তুষ্ট জেডি পাওয়ারের এক সমীক্ষায় উঠে এসেছে। সন্তুষ্টির পেছনে প্রদান ভূমিকা রেখেছে ফি।
সমীক্ষায় দেখা গেছে, ট্যাঙ্গারিন, এটিবি ফাইন্যান্সিয়াল এবং সিম্পলি ফাইন্যান্সিয়ালের মতো মধ্যম সারির ব্যাংকগুলোর প্রাপ্ত স্কোর এক হাজারের মধ্যে ৬৪৪। অনদিকে প্রধান পাঁচটি ব্যাংকের প্রতি গ্রাহকের গড় সন্তুষ্টি ৬১১।
জেডি পাওয়ার বলেছে, কয়েক বছর ধরে নি¤œগামী অথবা স্তবির থাকার পর গ্রাহক সন্তুষ্টিতে সামান্য উন্নতি হয়েছে। কারণ, ব্যক্তিগত অর্থ এবং অর্থনীতির সম্ভাবনা উন্নত হয়েছে।
কনজ্যুমার ইনসাইট কোম্পানিটি বলেছে, যে প্রধান তিনটি কার্যক্রম গ্রাহক সন্তুষ্টিতে আঘাত করেছে তার মধ্যে প্রথমেই রয়েছে ফি। অসন্তুষ্টির কারণ হিসেবে এটিকে উল্লেখ করেছেন ৫৪ শতাংশ গ্রাহক। ভুলের জন্য গ্রাহকের ওপর দোষ চাপানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩২ শতাংশ গ্রাহক। আর বাজে চর্চাকে দায়ী করেছেন ২৭ শতাংশ গ্রাহক। গ্রাহকের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চলে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে উচ্চ ফিকে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, স্কশিয়াব্যাংকের অনলাইনভিত্তিক ট্যাঙ্গারিন ব্যাংক মধ্য সারির সব ব্যাংকের মধ্যে গ্রাহক সন্তুষ্টিতে সর্বোচ্চ স্কোর করেছে। ৬৮৪ স্কোর নিয়ে টানা ১৩তম বার তারা শীর্ষস্থান দখল করল। বৃহৎ পাঁচ ব্যাংকের মধ্যে ৬২৩ স্কোর নিয়ে সবার উপরে আছে আরবিসি।
২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত যেসব রিটেইল ব্যাংকিং গ্রাহক সেবা নিয়েছেন তাদের মতামতের ভিত্তিতে সমীক্ষাটি করা হয়েছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
