
অটোয়া নয়া দিল্লির সুনাম নষ্টের চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডায় ব্যাপকভিত্তিক অপরাধের সঙ্গে তারা জড়িত বলে যে দাবি অটোয়ার পক্ষ থেকে করা হয়েছে তাও জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে দেশটি।
ফেডারেল সরকার এরই মধ্যে ছয় ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ দিয়েছে। কানাডার মাটিতে কানাডিয়ান নাগরিকদের নির্যাতন, নীপিড়ন ও হত্যায় ভারতীয় এজেন্টদের ভূমিকার পক্ষে বিশ^াসযোগ্য প্রমাণ রয়েছে বলে আরসিএমপি জানানোর পর এই নির্দেশ দেয় অটোয়া।
ওইদিনই এক সংবাদ সম্মেলনে ভারত কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্য করে কর্মকা- পরিচালনাকারী অপরাধী সংগঠনের সঙ্গে কাজ করার অভিযোগ অস্বীকার করে ভারত। ভারত অপরাধী মনে করে এমন ব্যক্তিদের কানাডার প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানানোর বিষয়টি তুলে ধরে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিও করে যে, ভারতীয় বংশোদ্ভুত সাংবাদিকরা কানাডায় নিরাপদ নয়। ক্যালগেরির রেডিও হোস্টকে নিয়ে ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সাংবাদিকতার জন্য তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে দাবি করেন ওই রেডিও হোস্ট।
অন্যদিকে লিবারেল এমপি চন্দ্রা আরিয়া বলেন, কানাডায় হিন্দুদের বিরুদ্ধে ভারতে স্বাধীন শিখ ভূমি দাবি করা বিচ্ছিন্নতাবাদীদের সহিংস চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানাতে কানাডাকে আরও বেশি কিছু করতে হবে।
ভারত সরকারের এক কর্মীর বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ গঠনের পর এই মন্তব্য এল। নিউ ইয়র্ক সিটিতে একজন আমেরিকানকে হত্যার ব্যর্থ চেষ্টায় তিনি সহায়তা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
