বিদেশ ভ্রমণকারীদের বড় অংকের অর্থ সাশ্রয় করতে পারে ট্রাভেল ইন্স্যুরেন্স

ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার আগে কোনটি তাদের সঙ্গে যায় সেটা যাচাই করে নেওয়া ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ

হাসপাতালে যেতে হবে এমনটা প্রত্যাশায় ছিল না হান্নাহ লোগানের। অথবা এক দশক আগে বসনিয়া ভ্রমণের সময় এক্স-রে এবং ওষুধ বাবাদ তাকে বড় অংকের বিলের মুখে পড়তে হবে এমনটাও তার ধারণায় ছিল না।

ওই সময় জীর্ণ একটি হোটেলে থাকার কথা স্মরণ করছিলেন অটোয়ার এই নারী। জীর্ণ ওই হোটেলে থাকার ফলে তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয় এবং বিদেশে থাকাকালেই তাকে ৯ ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। ভয়াবহ ওই পরিস্থিতি সত্ত্বেও লোগান বলেন, তার ভাগ্য ভালো ছিল। কারণ, তিনি আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিলেন। ট্রাভেল ইন্স্যুরেন্স তার জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়।

- Advertisement -

নিজেকে ডিজিটাল যাযাবর পরিচয় দেওয়া ৩৫ বছর বয়সী এই নারী এখন ট্রাভেল ব্লগার এবং ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। বিশ্বব্যাপী গ্রুপ ট্রিপের নেতৃত্ব দিচ্ছেন। জানুয়ারিতে আসন্ন যে অ্যান্টার্কিটা ট্রেক তারও নেতৃত্ব দেবেন তিনি।

লোগান বলেন, ভ্রমণের আগে ট্রাভেল ইন্স্যুরেন্স কেনা কেবল ভালোই নয়, এটা অত্যাবশকও। এটা অনেকটা ৫০ থেকে ১০০ ডলার বাড়তি অর্থ খরচের মতো। কিন্তু আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে এটা আপনার কয়েক হাজার ডলার সাশ্রয় করতে পারে। আমি শুধমাত্র মনে প্রশান্তির কথা চিন্তা করি এবং খারাপ কিছু ঘটতে পারে এটা জেনে আমি এটাকে যথোপযুক্ত বলে মনে করি।

আর্থিক পরিকল্পনাকারীরও তার এই ভাবনার সঙ্গে একমত। তারা বলেন, ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার আগে কোনটি তাদের সঙ্গে যায় সেটা যাচাই করে নেওয়া ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ।

অধিকাংশ ক্রেডিট কার্ড কোম্পানি স্বাস্থ্য অথবা ভ্রমণ সুরক্ষার ব্যয় নির্বাহের প্রস্তাব দিয়ে থাকে। ব্যক্তিগত অর্থ এবং ভ্রমণ বিশেষজ্ঞ ব্যারি চোই বলেন, এর বাইরে তার পরামর্শ হচ্ছে বর্ধিত ট্রাভেল ইন্স্যুরেন্স গ্রহণ করা। এটা ভ্রমণ বাতিল বা বিলম্ব, ব্যাগে হারিয়ে যাওয়া অথবা প্রাকৃতিক তুর্যোগরর কারণে জটিলতার মতো অননুমিত পরিস্থিতির ব্যয় থেকে আপনাকে সুরক্ষা দিয়ে থাকে। আজকের দিনে যেকোনো কিছুই ঘটতে পারে।

তিনি বলেন, আমরা এখন অনেক বেশি ফ্লাইট বিলম্বের ঘটনা দেখতে পাচ্ছি। মহামারির সময়টাতে কী ঘটেছে আমরা তা দেখেছি। এমনকি সম্প্রতি হারিকেনের সময়ও ভ্রমণকারীদের ওপর তার প্রভাব আমরা দেখেছি।

বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ট্রাভেল ইন্স্যুরেন্স সেবা দিয়ে থাকে। তুলনামূলকভাবে স্বাস্থ্যবান এমন ব্যক্তি পর্যায়ের ভ্রমণকারীর পুরো বছরের অসীম মেডিকেল কাভারেজের জন্য তার খরচ হয় ২০০ ডলারেরও কম। তবে ক্যান্সেলেশন ইন্স্যুরেন্সের মতো বাড়তি কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকলে ব্যয় কিছুটা বেড়ে সাড়ে ৩০০ ডলারের কাছাকাছি হতে পারে।

তাই হান্নাহ চোই বলেন, লোকজনকে আমি বলব, আপনি যদি ট্রাভেল ইন্স্যুরেন্সের ব্যয় বহন করতে না পারেন তাহলে ভ্রমণের সামর্থ্যই আপনার নেই।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent