
ঋণদান কর্মসূচি ব্যর্থ হওয়ার দুই বছর পর ব্যাংকিং সেবায় প্রবেশের আরেকটি চেষ্টা করছে কানাডা পোস্ট। এবার কোহো ফাইন্যান্সিয়াল ইনকর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট সেবা চালুর কথা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
জাতীয়ভাবে আগামী বছর এই অ্যাকাউন্ট চালু করা হবে। যদিও কানাডা পোস্টের কর্মীরাও তার আগেই সেবাটির সুযোগ নিতে পারবেন। কারণ, সেবাটি এরই মধ্যে পরীক্ষিত।
কানাডা পোস্টের মুখপাত্র লিসা লিউ এক বিবৃতিতে বলেন, ব্যাংকিং ও সেভিংস পণ্যের প্রাপ্যতায় ঘাটতি রয়েছে এবং ক্রাউন কর্পোরেশন সেই ঘাটতি পূরণ করতে চাইছে। এসব চাহিদার কিছু পুরণের মতো অনন্য অবস্থানে রয়েছে কানাডা পোসট। আমাদের বিদ্যমান আর্থিক সেবার অনেকগুলো নতুন কানাডিয়ান, যারা গ্রামে, প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসী কমিউনিটিগুলোতে বাস করেন তাদের চাহিদা পূরণে সহায়তা করছে। কিন্তু আরও বেশি কিছুর দরকার বলে আমরা মনে করি।
মাইমানি শীর্ষক সেবাটি হবে ব্যয় ও সঞ্চয় হিসাব, যেখানে গ্রাহকরা উচ্চ সুদহার, ক্যাশব্যাক রিওয়ার্ড এবং ক্রেডিট বিল্ডিং টুলের মতো ফিচারগুলোর মধ্য থেকে তাদের পছন্দেরটি বেছে নিতে পারবেন।
কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্সের ওয়েবসাইটে পোস্ট করা এক নথিতে বলা হয়েছে, এটা প্রিপেইড ও পুনর্ভরণযোগ্য মাস্টারকার্ড ব্যবহার করবে, যা ডেবিট কার্ডের মতো অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যবহার করবে। কিন্তু মাস্টারকার্ডের সব ফিচার পাওয়া যাবে।
নথিতে বলা হয়েছে, অ্যাকাউন্টের বিভিন্ন ধাপ থাকবে। বিভিন্ন ধরনের ফিচারসমৃদ্ধ নো-ফ্রি অ্যাকাউন্ট ও পেইড অ্যাকাউন্ট এর মধ্যে অন্যতম।
২০২২ সালের শেষ দিকে টিডি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কানাডা পোস্ট ঋণ কর্মসূচি চালুর পর নতুন এই পরিকল্পনাটি এল। কিন্তু প্রক্রিয়াকরণ সমস্যার কারণে কয়েক সপ্তাহ পরই তা বন্ধ হয়ে যায়।
লিউ বলেন, এরপর থেকে কানাডা পোস্ট অন্যান্য আর্থিক সেবা প্রদানের বিষয়টি খুঁজে দেখছিল। আমাদের আগের শিক্ষা থেকে আমরা ঋণ থেকে পণ্যের দিকে কৌশলগত পরিবর্তনের দিকে যাচ্ছি। এটা আমাদের কো আর্থিক সেবা পণ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন এই অ্যাকাউন্ট সেবা দেওয়া হবে আর্থিক প্রযুক্তি খাতের কোম্পানি কোহোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে। কয়েক মাস আগে কোম্পানিটি পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থ জমাদানের সুযোগ দিতে কানাডা পোস্টের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলে। কোহো তাদের সেবা সম্প্রসারণের জন্য কানাডিয়ান ব্যাংকিং লাইসেন্স পেতে কাজ করছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
