
অন্টারিও প্রাক-নির্বাচনী আঙ্গিনায় নতুন পদক্ষেপ নিয়েছে। বিরোধীদলীয় এক নেতা প্রথমবারের মতো বড় ধরনের প্ল্যাটফরমের ঘোষণা দিয়েছে এবং প্রিমিয়ার ডগ ফোর্ড জনগণের কাছে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের পক্ষে ভোট চাইছেন। যদিও তিনি এখন পর্যন্ত আগাম নির্বাচনের কোনো ঘোষণা দেননি।
লিবারেল নেতা বনি ক্রম্বি মঙ্গলবার বলেন, তিনি নির্বাচিত হলে আয়কর হ্রাস করবেন। ২০১৮ সালের নির্বাচনের সময় ফোর্ড এই প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।
এই ঘোষণার মাধ্যমে তিনি এনডিপি নেতা মারিট স্টাইলিসের কাতারে সামিল হলেন। তিনিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্ল্যাটফরমের আদলে ঘোষণা দিচ্ছেন। সাশ্রয়ী সরকারি, অলাভজনক ও সমবায়ভিত্তিক আবাসন নির্মাণ, সর্বজনীন মানসিক স্বাস্থ্যসেবা এবং জরুরি সেবা কেন্দ্রগুলোর সেবা ফিরিয়ে আনা এর মধ্যে অন্যতম। এসব কেন্দ্রের সেবাঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে।
অন্টারিওর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের জুনে। তবে ২০২৫ সালে আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেননি ফোর্ড। এবং বিরোধী দলগুলো বসন্তেই এই নির্বাচন হতে পারে বলে মনে করছে।
ক্রম্বির ঘোষণার ব্যাপারে জানতে চাইলে ফোর্ড বলেন, অন্টারিওর বাসিন্দাদের কাছে পছন্দটা খুবই পরিস্কার এবং সেটা হচ্ছে কর। বনি ক্রম্বির অধীনে আপনাদের মরতে হবে, তা না হলে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিন। তাহলে আমরা আপনাদের পকেটে অর্থ ফেরত দেব।
অন্টারিওর ব্যারিতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব অপারেটিং ইঞ্জিনিয়ার্সের জন্য নতুন অফিস ও প্রশিক্ষক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কথা বলছিলেন। সেখানেই স্কিলস ডেভেলপমেন্ট ফান্ড ক্যাপিটাল স্ট্রিমের আওতায় এ ধরনের আরও প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অতিরিক্ত ৭ কোটি ৪০ লাখ ডলারের ঘোষণা দেন।
ফোর্ডের আগের মেয়াদে এবং ২০২২ সালের নির্বাচনের সময় প্রোগ্রেসিভ কনজার্ভেটিভরা ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। নির্বাচনী প্রচারণার সময় বেশ কিছু সমর্থন তারা পেয়েওছিল।
ক্রম্বি বলেন, ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় ফোর্ড মধ্যবিত্তের কর কমানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছয় বছরেও যা বাস্তবায়ন হয়নি। লিবারেলরা কর হ্রাস করবে। সেই সঙ্গে হোম হিটিং ও হাইড্রো বিলের ওপর থেকে বিক্রয় কর বাতিল করবে।
This article was written by Rezaul Haque as part of the LJI
