লন্ডন শেল্টারে লটারির মাধ্যমে নিবাসী বাছাই

আর্ক এইড স্ট্রিট মিশনের নির্বাহী পরিচালক সারাহ ক্যাম্পবেল বলেন আমাদের ব্যবস্থাটি একেবারেই ত্রুটিমুক্ত নয়

লটারি শুরু হয় প্রতিদিন সকাল ১১টায়। ডানডাস স্ট্রিটের আর্ক এইড স্ট্রিট মিশনে প্রতি রাতে ৩০টি শয্যার বিপরীতে ৬০ জনের মতো মানুষ লাইনে দাঁড়ান। লটারির মাধ্যমে নাম নির্বাচন করা হয় এবং ভাগ্যবান ৩০ জন রাত্রী যাপনের জন্য গরম স্থান পান। বাকিদের ভাগ্যে কী ঘটে কেউ জানে না।

আর্ক এইড স্ট্রিট মিশনের নির্বাহী পরিচালক সারাহ ক্যাম্পবেল বলেন, আমাদের ব্যবস্থাটি একেবারেই ত্রুটিমুক্ত নয়। এটা সত্যি সত্যিই পাশবিক। কে উষ্ণতা পাবেন সেটা আপনি কীভাবে ঠিক করবেন?

- Advertisement -

তাপমাত্রা কমতে থাকায় আশ্রয় বা গ্রহহীন আরেকজনের হয়তো মৃত্যু দেখতে হবে। ডানডাস স্ট্রিটের সেন্ট্রাল লাইব্রেরির প্রবেশদ্বারে তাদের পাওয়া যাবে। সোমবারও লন্ডন পুলিশ ও আউটরিচ কর্মীরা একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ২০২৪ সালে অন্টারিওর লন্ডনের ৬৭ জন গৃহহীন মানুষের মৃত্যু হলো। আউটরিচ কর্মী ড্যান আউডশুর্ন এ ব্যাপারে অবগত আছেন।

তিনি বলেন, এবারের শীত কেমন হবে? এটা আতঙ্কের, এটা নিষ্ঠুর। বিশেষ করে লোকজন যখন আগের যেকোনো সময়ের চেয়ে কম সহায়তা পায়। গত শীতে আমাদের বাড়তি ওয়ার্মিং সেন্টারের ব্যবস্থা ছিল। সেগুলো এবার আর পরিচালিত হচ্ছে না।

লন্ডনে শেল্টার বেড রয়েছে ৩৯৬টি, যেগুলো সাধারণত ৯৭ থেকে ৯৮ শতাংশ সক্ষমতায় পরিচালিত হয় বলে একজন সিটি কর্মকর্তা জানান। সিটি হলের সর্বশেষ হিসাব অণুযায়ী, আশ্রয় ছাড়াই বসবাস করছেন বর্তমানে ৩৩৫ জন। যদিও বাস্তবে সংখ্যাটি আরও বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাড়ির বাইরে থাকা মানুষদের সহায়তায় ২০২০ সাল থেকে প্রতি শীতে সিটি হল ও অন্যান্য সংগঠন বাড়তি শয্যা সংযোজনে একসঙ্গে কাজ করে থাকে। গত বছর ১২০টি শয্যা বাড়ানো হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল, যাতে করে তারা বসে কফি পান করে নিজেদের কিছুটা উষ্ণ করতে পারেন। এ বছর আনুষ্ঠানিকভাবে শয্যা বাড়ছে ৯০টি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent