তিনটা বাছুর

তিনটা বাছুর

সে-ই দিতে চায় শিং-এর গুঁতো

এখনো যার গজায়নি শিং!

- Advertisement -

রোজ প্রতিদিন তিনটা বাছুর

ডিংডিঙাডিং ডিডিং ডিডিং!

দুধের দাঁতও পড়েনি যার

কামড়ে দিতে আসে তেড়ে!

কেউ কি আছিস? থাকতে সময়

লাগাম দে রে লাগাম দে রে!

হাঁচুর পাঁচুর তিনটা বাছুর

কামড় বসায় সর্ব ক্ষেত্রে,

সব সয়ে যায় গৃহস্তরা

ভয়ার্ত আর উদাস নেত্রে!

তিনটা বাছুর মিহি সুরে

হাম্বা হাম্বা হুমকি দিচ্ছে,

রক্তে কেনা মোহরগুলো

লুটে নিচ্ছে লুটে নিচ্ছে…

ধানাই পানাই তিনটা বাছুর

তিনটা বাছুর ইচিং বিচিং…

শিল্পকলা-সচিবালয়

আর্মি-পুলিশ সবাই মিসিং…

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent