মেট্রোর সাপ্লাই চেইন বদলে দিচ্ছে অটোমেশন

ব্যবসা বাড়ানোর নতুন সক্ষমতা নিয়ে নববর্ষে পা রাখছে মেট্রো

ব্যবসা বাড়ানোর নতুন সক্ষমতা নিয়ে নববর্ষে পা রাখছে মেট্রো। প্রায় বিলিয়ন ডলার ব্যয়ে সাপ্লাই চেইন রূপান্তরের সাত বছরের উদ্যোগ সমাপ্ত হওয়ায় এমনটা সম্ভব হচ্ছে। এর ফলে কুইবেক ও অন্টারিওতে তাদের ওয়্যারহাউসগুলোতে নতুন অটোমেশন প্রযুক্তি যুক্ত হয়েছে।

ক্রমবর্ধমান প্রতিযোগিতাপূর্ণ এই শিল্পে মেট্রোর সাপ্লাই চেইন এমনভাবে সম্প্রসারণের প্রয়োজন ছিল, যা একে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এবং ব্যবসা বৃদ্ধি অব্যাহত রাখার সক্ষমতা এনে দেবে।

- Advertisement -

কোম্পানির বিতরণ নেটওয়ার্কের ইনভেন্টরিম ডেলিভারি সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, যা এর স্টোরগুলোকে সেবা প্রদান কঠিন করে তোলে। এমনটাই বলেন মেট্রোর সাপ্লাই চেইনের ভাইস প্রেসিডেন্ট ইয়ানিক বøাশে।

মেট্রোর সাপ্লাই চেইন শক্তিশালী করার কাজ শুরু হয় ২০১৭ সালে এবং এ বছর তা শেষ হয়েছে। অন্টারিওর ইটোবিকোকে এর নতুন অটোমেটেড ডিস্ট্রিবিউশন সেন্টার চালুর মধ্য দিয়ে তা সমাপ্ত হয়। তার আগে ২০২২ সালে মেট্রো ইটোবিকোকে হিমায়িত পণ্যের জন্যও একটি অটোমেটেড ওয়্যারহাউস চালু করে। এ ছাড়া গত বছর কুইবেকে চালু করেছে নতুন একটি অটোমেটেড ফ্রেশ ও ফ্রোজেন সেন্টার। সেই সঙ্গে লাভালে তাদের ফ্রেম প্রডিউস সেন্টার সম্প্রসারিত করেছে।

ইটোবিকোকের ফ্রেশ ডিস্ট্রিবিউশন সেন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে বøাশে বলেন, এটা বড় ধরনের বিনিয়োগ, যা আগামী বছরগুলোতে আমাদের প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

কোম্পানির লজিস্টিকস অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের পরিচালক মারিও ডুরান ইটোবিকোকের ফ্রেশ ফ্যাসিলিটি পরিদর্শনকালে বলেন, অটোমেশনের কল্যাণে মেট্রোর ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো এখন একই জায়গায় আরও বেশি পরিমাণ পণ্য ধারণ করতে সক্ষম।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent