
গত বছরের শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকা প্রকাশ করেছে অন্টারিও। মেয়ে শিশুর নামের ক্ষেত্রে তালিকায় সবার ওপরে রয়েছে অলিভিয়া। ছেলেদের নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নোয়াহ। বিস্ময়কর ঘটনা হলো এক দশকের বেশি সময় ধরেই অলিভিয়া মেয়ে শিশুদের নাম রাখার ক্ষেত্রে পছন্দের শীর্ষে রয়েছে। আর ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে টানা পাঁচ বছর ধরে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে নোয়াহ। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে লিয়াম।
মেয়ে শিশুদের নাম রাখার ক্ষেত্রে পছন্দে শীর্ষ দশের তালিকায় অলিভিয়ার পরে রয়েছে যথাক্রমে শার্লট, অ্যামেলিয়া, এমা, সোফিয়া (ঝড়ঢ়যরধ), মিয়া, সোফিয়া (ঝড়ভরধ), আভা, মিলা ও ইসলা।
সোফিয়া (ঝড়ঢ়যরধ) নামটি গত দশ বছর ধরে পছন্দের তালিকায় শীর্ষ দশে থাকলেও এখন সোফিয়াকে (ঝড়ভরধ) প্রদেশে মেয়ে শিশুদের নাম রাখার ক্ষেত্রে অন্যতম পছন্দের বলে বিবেচনা করা হচ্ছে। পছন্দের তালিকায় নতুন ঢুকেছে মিলা। তবে ক্লো, ইভলিন ও লিলি নামগুলো শীর্ষ দশের তালিকা থেকে ছিটকে পড়েছে।
অন্টারিওতে ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে শীর্ষ দশের তালিকায় নোয়াহর পরে আছে যথাক্রমে লিয়াম, থিওডর, অলিভার, জ্যাক, লুকাস, বেঞ্জামিন, উইলিয়াম, লিও এবং হেনরি।
এই তালিকার শীর্ষ পাঁচের নামগুলো আগের বছরের তালিকাতেও প্রায় একইরকম ছিল। কেবলমাত্র লুকাস নামটি সপ্তম অবস্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ইথানকে সরিয়ে তালিকায় নতুন স্থান করে নিয়েছে হেনরি। ২০২২ সালের তালিকায় শীর্ষ দমে ছিল ইথান।
তবে টরন্টোতে মেয়ে শিশুদের নাম রাখার ক্ষেত্রে ২০২৩ সালে সবচেয়ে জনপ্রিয় ছিল মিয়া। ছেলে শিশুদের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল লিয়াম।
টরন্টোতে ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে জনপ্রিয়া দশটি নাম হলো যথাক্রমে লিয়াম, নোযাহ, ইথান, মোহাম্মদ, লুকাস, লিও, ডেভিড, অ্যাডাম, জ্যাকব এবং নাথান।
টরন্টোতে মেয়ে শিশুদের সবচেয়ে জনপ্রিয় দশটি নাম হচ্ছে যথাক্রমে মিয়া, অলিভিয়া, এমা, সোফিয়া (ঝড়ভরধ), অ্যামেলিয়া, এমিলি, মায়া, ইভা, ইসাবেলা এবং সোফিয়া (ঝড়ঢ়যরধ)।
