
প্রদেশের আগাম নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাওয়ার পর থেকে অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ, এনডিপি, লিবারেল ও গ্রিন পার্টি নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন রয়েছে।
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতিশ্রুতিসমূহ
বৈদ্যুতিক গাড়ি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির ফলাফল যাই হোক এবং ইলেক্ট্রিক ভেহিকল ট্যাক্স ক্রেডিট বাতিল করা সত্ত্বেও ব্যাটারি প্ল্যান্টের ব্যাপারে স্টেলান্টিস ও ভক্সওয়াগেনের সঙ্গে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রোগ্রেসিভ কনজার্ভেটিভরা।
শুল্কের হুমকির প্রতিক্রিয়া: ভিন্ন ধরনের বাণিজ্যে উত্তরণে গাড়ি নির্মাতাদের জন্য দক্ষ উন্নয়ন তহবিলে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভরা। বাণিজ্য বিরোধের কারণে নাজুক কর্মীদের সহায়তায় কর্মসংস্থান তহবিলে আরও ১০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা।
এনডিপি
হাইওয়ে ৪০৭ এর সরকার মালিকানাধীন অংশ বেসরকারি মালিকানাধীন অংশে সব চালককে টোল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এই অর্ংশ কিনে নেওয়ার অঙ্গীকারও করেছে তারা।
লিবারেল পার্টি
বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ভোক্তাদের জন্য রিবেট ফিরিয়ে আনার অঙ্গীকার করেছে অন্টারিও লিবারেলরা। হ্রাস পাওয়া বিক্রয় চাঙ্গা করতেই এই উদ্যোগ। এ ছাড়া চার বছরের মধ্যে অন্টারিওর সবার জন্য পারিবারিক চিকিৎসক নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলঠি। সেই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত হাজারো পারিবারিক চিকিৎসক নিয়োগের অঙ্গীকারও করেছে দলটি।
This article was written by Rezaul Haque as part of the LJI
