ব্রিটিশ কলাম্বিয়ায় ৯১১ নাম্বারে অদ্ভুত সব কল

ব্রিটিশ কলাম্বিয়ার জরুরি কল সেবা সবচেয়ে অস্বাভাবিক এবং অনপযুক্ত ৯১১ কলের বার্ষিক তালিকা প্রকাশ করেছে

ব্রিটিশ কলাম্বিয়ার জরুরি কল সেবা সবচেয়ে অস্বাভাবিক এবং অনপযুক্ত ৯১১ কলের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। তাতে বেশি পেকে যাওয়া ফল নিয়ে অভিযোগ যেমন আছে, একইভাবে আছে প্রতিবেশির মাত্রাতিরিক্ত ফ্র্যাগরেন্স ব্যবহারের অভিযোগ।

এ-কম বলেছে, বছরে তারা প্রায় ২০ লাখ কল হ্যান্ডল করে। কিন্তু এর সবগুলো জরুরি কলের আওতার মধ্যে পড়ে না।

- Advertisement -

২০২৪ সালের তালিকায় সবচেয়ে বেশি যে অভিযোগটি করা হয়েছে তা হলো প্রতিবেশীর অতিমাত্রায় কলোন ব্যবহার, ড্রাই ক্লিনারের দ্বারা শার্টে দাগ লেগে যাওয়া এবং ম্যাকডোনাল্ড’স রেস্তোরাঁ খোলা না থাকা।

অন্য যেসব অনুপযোগী ৯১১ কল পাওয়া গেছে তার মধ্যে একটি হলো ক্রয় করা এক বাক্স অ্যাভোকাডোর মধ্যে ৩৮টি পচা থাকা। বাড়িতে পোষা একটি খরগোশকে পার্কে দেখতে পাওয়ার মতো অভিযোগও ৯১১ কলে করা হয়েছে। ভিমরুলের বাসা সরাতে সহায়তা চেয়ে কল করার ঘটনাও রয়েছে।

ই-কম বলেছে, অপরাধ ঘটতে যাচ্ছে অথবা তৎক্ষণাৎ পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ওমনোযোগ দরকার এমন জরুরি পরিস্থিতির কথা জানাতে ৯১১ নাম্বার সংরক্ষিত রাখা উচিত।

তালিকা অনুযায়ী, ২০২৪ সালে আরও যেসব অস্বাভাবিক কল করা হয় তার মধ্যে ছিল কারিগরি সহায়তা ও শপার্স ড্রাগ মার্ট কোনদিকে তা জানতে চাওয়া।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent