ধর্মঘট ঘিরে অনিশ্চয়তায় অন্টারিওর কলেজ শিক্ষার্থীরা

অন্টারিওর ২৪টি কলেজের ফ্যাকাল্টিদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন পাঁচদিনের ধর্মঘটের নোটিশ দিয়েছে

অন্টারিওর ২৪টি কলেজের ফ্যাকাল্টিদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন পাঁচদিনের ধর্মঘটের নোটিশ দিয়েছে। মধ্যস্থতার আলোচনার আগে তারা এই নোটিশ দিয়েছে, যা আসন্ন সেমিস্টারে কী হবে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

জর্জিয়ান কলেজের একজন শিক্ষার্থী নিকোলাস এটলার বলেন, এটা হতাশাজনক। এটা কঠিন। কী ঘটতে যাচ্ছে আপনি তা জানেন না। তোমার নিজের শিক্ষার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই।

- Advertisement -

সোম ও মঙ্গলবার পরিকল্পিত দর-কষাকষির আলোচনার আগে ওপিএসইইউ পাঁচদিনের ধর্মঘটের নোটিশ ইস্যু করেছে। কলেজ এমপ্লয়ার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রাহাম লয়েড বলেন, মধ্যস্থতায় তারা একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদী। তবে যে দাবি তোলা হয়েছে সেগুলো বাস্তবসম্মত নয়। তাদের দাবিগুলো সত্যিই খুব বেশি মাত্রায়। তাদের পেছনে আমরা প্রায় শতকোটি ডলার ব্যয় করেছি, যা আমাদের ফ্যাকাল্টি বাবদ খরচের ৫৫ শতাংশ।

দর-কষাকষি দলের সদস্য মার্টিন লি বলেন, ফ্যাকাল্টি সদস্যরা শতকোটি ডলার চাইছে না। তারা চাইছে শিক্ষার্থী ও যে ব্যবস্থাটি কাজ করছে সেখানে বিনিয়োগ।

লয়েড বলেন, যেসব শিক্ষার্থীর শিক্ষাজীবন মহামারির কারণে বাধাগ্রস্ত হয়েছে এই ধর্মঘট তাদের সঙ্গে অন্যায়। অন্যদিকে লি বলছেন, শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন একটি ব্যবস্থার জন্য তারা লড়াই করছেন।

প্রদেশের ২৪টি কলেজের দুই হাজার অ্যাকাডেমিক কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠন অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন ও কলেজ এমপ্লয়ার কাউন্সিলের নতুন একটি সমঝোতা নিয়ে দর-কষাকষি চলছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent