জোনিং পরিবর্তনের প্রস্তাব নিয়ে সমালোচকদের মধ্যে উদ্বেগ

ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টরন্টোর আবাসিক ভবনগুলোতে কার্যক্রম পরিচালনার সুপারিশসম্বলিত একটি প্রস্তাব সিটি কাউন্সিলে তোলা হচ্ছে

ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টরন্টোর আবাসিক ভবনগুলোতে কার্যক্রম পরিচালনার সুপারিশসম্বলিত একটি প্রস্তাব সিটি কাউন্সিলে তোলা হচ্ছে। এর ফলে আবাসিক বাড়ি শিগগিরই ক্যাফে অথবা বার বা পটশপ হয়ে উঠতে পারে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা।

সিটির পরিকল্পনা ও আবাসন কমিটির চলতি মাসের বৈঠকে ধারণাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সেস নুনজুয়াটা। ইয়র্ক সাউথ-ওয়েস্টনের কাউন্সিলর বলেন, তার ভয় যে, ব্যবস্থাটির অপব্যবহার হতে পারে। লিকার লাইসেন্স যেহেতু প্রদেশের নিয়ন্ত্রণে তাই কোথায় বার হবে তার ওপর থেকে সিটি কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণ হারাতে পারে।

- Advertisement -

টরন্টো সানকে নুনজিয়াটা বলেন, তারা কেন এটা করছে এবং এ থেকে কী লাভ হবে প্রতিবেদনে তারা তা উল্লেখ করেনি। লাভ কী হবে আমিও তা জানি না। আমি এর কোনো অর্থ খুঁজে পাচ্ছি না।

সিটির পরিকল্পনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপক মাইকেল নোবেল বলেন, এই প্রস্তাবের অংশ হিসেবে লোকজন এখন যা করছে তা সমস্যাপূর্ণ না হলে বৈধতা দেওয়া হবে। যেমন একজন অ্যাকাউন্ট্যান্টকে তার বাড়িতে গ্রাহকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। অথবা একজন সাংবাদিক তার আচ্ছাদনকে হোম অফিসে রূপান্তরিত করতে পারবেন।

বেশি সংখ্যক ছোট আকারের খুচরা বিক্রয়কেন্দ্র ও খাবারের দোকানের যে ধারণা তা নেবারহুডগুলোকে হাঁটার উপযোগী ও টেকসই করার ব্যাপারে সিটির ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এগুলো থাককে বাড়ির প্রধান ফ্লোরে।

নোবেল বলেন, আমার ধারণা, বাড়ির কাছেই ছোট আকারের রিটেইল সেবা ভালো কাজ হবে বলে সবাই একমত হবেন।

প্রস্তাবে কিছু ব্যবসাকে নেবারহুডে পরিচালনার অনুমতি দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আর্ট গ্যালারি অথবা ছোট পরিসরে কার্যক্রম পরিচালনাকারী পেট গ্রুমার, যেখানে অল্প পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি টেকআউট ডাইনিং, আউটডোর প্যাশি এবং রিটেইলও রয়েছে তালিকায়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent