হলিডে পরবর্তী ঋণ নিয়ে বিপাকে অর্ধেক বয়স্ক কানাডিয়ান বাড়িমালিক

উৎসবের সময় সৃষ্ট বিল পরিশোধ নিয়ে বিপত্তিতে পড়েছেন কানাডার বয়স্ক বাড়ির মালিকরা

উৎসবের সময় সৃষ্ট বিল পরিশোধ নিয়ে বিপত্তিতে পড়েছেন কানাডার বয়স্ক বাড়ির মালিকরা। নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

ব্লুম ফাইন্যান্স ও অ্যাঙ্গাস রিড পরিচালিত ওই সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের কিছু বেশি কানাডিয়ান বাড়ির মালিক, যাদের বয়স ৫৫ বছর ও তার বেশি, বলেছেন, হলিডে পরবর্তী ঋণ নিয়ে উদ্বিগ্ন। ৩৭ শতাংশ বলেছেন, তারা উদ্বেগ বোধ করছেন। তবে এটা সমাধানযোগ্য। আর ১৫ শতাংশ বলেছেন, তারা চাপের মধ্যে পড়ে গেছেন।

- Advertisement -

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৫ সালে কানাডিয়ান জ্যেষ্ঠ নাগরিকদের আর্থিক পছন্দ কঠিন হয়ে পড়েছে। অনেককেই এরই মধ্যে তাদের জীবনযাত্রা ও ব্যয়ের অভ্যাস পরিবর্তন করতে হয়েছে। এই অবস্থায় আর্থিক ভারসাম্য রক্ষা করা কতটা চ্যালেঞ্জিং আমাদের সমীক্ষায় সেটা বড় করে দেখানো হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, জীবনযাপনের বাড়তি ব্যয়ের সঙ্গে বয়স্ক কানাডিয়ানদের খাপ খাইয়ে নেওয়ার জন্য গত বছরের কয়েক দফা সুদের হার কর্তন যথেষ্ট নয়।

সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ শতাংশ বলেছেন, হলিডে সংক্রান্ত ব্যয় তাদের জানুয়ারি মাসের আর্থিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। ২৫ শতাংশ বলেছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এ বছর হলিডে সংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনা কঠিন করে তুলেছে। হলিডে বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে ৪১ শতাংশ উত্তরদাতার কাছে।

সমীক্ষায় অংশ নেওয়া ২৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, হলিডে সংক্রান্ত বিল পরিশোধের জন্য তারা খাদ্য ও বিনোদনের মতো ব্যাপারে খর কমিয়ে আনবেন। ২০ শতাংশ বলেছেন, বিল পরিশোধে তাদেরকে ব্যক্তিগত সঞ্চয় ভাংতে হবে। ৫১ শতাংশ বলেছেন, এ বছর হলিডে ব্যয় নির্বাহে তাদের তহবিলের প্রধান উৎস ছিল ব্যক্তিগত সঞ্চয়। আর ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৯ শতাংশ উত্তরদাতা। এ বছর হলিডে মৌসুমে ১ হাজার ১ থেকে ২ হাজার ৫০০ ডলারের শপিং করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩২ শতাংশ উত্তরদাতা।

চলতি বছরের ৬ থেকে ৯ জানুয়ারি অনলাইনে সমীক্ষাটি পরিচালনা করা হয়। এতে অংশ নেন ৫১৫ জন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent