অন্য এক দেবশিশু

ভিজে টুকরো রূটি জিবে জড়িয়ে ধরে আছে চোখের কোণে জলের ছটানাকি কান্নার দাগ

কাল রাতে প্ৰচণ্ড বৃষ্টিতে
শহুর ডুবে গেছে,
লাইট পোষ্টের নীচে বেওয়ারিশ কুকুরটা কুঁউ কুঁউ করে একটানা কেঁদে চলছে ,
ক্যামন যেন করূন বিউগলের মতো,
বৃষ্টির থেকেও ভীষণ ভারি সে শব্দ।
কে যেন এক টুকরো রূটি ছুড়ে দিলো,
ভিজে টুকরো রূটি জিবে জড়িয়ে ধরে আছে ,চোখের কোণে জলের ছটা,নাকি কান্নার দাগ?
রাস্তার কোণে মুদি দোকানের ঝাঁপির নীচে বেন্চিতে শুয়ে চৌদ্দ বছরের পাগলী ভিখিরি মেয়েটা প্ৰসব বেদনায় তোপড়াচ্ছে!
কেউ নেই এই বৃষ্টির রাতে,
কেউ নেই এই অবেলায় ছোট্ট মেয়ের
ভারী শরীরের কাছে,
কোন কবে বাবা ছিলো জানেনা কিছুই,
মা ক্যামন ? আছে কি নেই তাও জানেনা,
নাম কি ওর ছাই তাও কি জানে ?
কেউ বলে পাগলী,কেউ বলে ছকিরূন,কেউ বলে বিউটি, কেউ বলে ঐ ছুঁড়ি!
জটা ধরা চুলে কোন কবে তেল পড়েছে কে জানে?
জামা ছিঁড়ে গেলে কি করে লজ্জা ঢাকে ?
কে বলে দেবে ওকে এসব?
তবে ক্ষুদা লাগলে শুকনো জীৰ্ণ হাত পেতে দেয় অনায়াসে,
ঠিক ন’মাস আগে এমনই কোন এক বৃষ্টির রাতে এই মজিদ মুদির দোকানে হাত পেতেছিলো,
বৃষ্টির রাতে ঝাঁপি বন্ধ করতে যেয়েও মজিদের চোখ জ্বলে উঠে আদিম ক্ষুদায় ,
একটুকরো বনরূটির বিনিময়ে ছকিরূন হয়ে যায় মজিদের খাদ্য।
আজ সকালের ঝকঝকে আলোয়
আজানের ধ্বনির সাথে
এক দেবশিশুর কান্না ভেসে আসে
মুদি দোকানের বেন্চির নীচে মাটিতে ইসৎ রক্তের দাগ,
বাকীটা বৃষ্টির তোড়ে মুছে গেছে।
ছকিরূনের অপুষ্ঠ হাত নিথর পড়ে আছে,
আজ আর ক্ষিদেরা নড়াচড়া করছে না!
অদূরে বেওয়ারিশ কুকুরের বুকের সাথে
লেপ্টে দেবশিশু ঘুমিয়ে আছে,
ছোট্ট শিশুর মুখের কাছে আধখাওয়া
ভিজে পাউরূটির টুকরো।
সূৰ্য্যের আলো পড়ে মনে হচ্ছে একটা নয়
ঠিক দুটো দেবদূতের আগমন হয়েছে !
“অন্য এক দেবশিশু”

- Advertisement -

Read More

Recent