সমগ্র কানাডায় কাজ করতে চান চিকিৎসকরা

কানাডার যেখানে প্রয়োজন সেখানে কাজ করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারণের জন্য প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা

কানাডার যেখানে প্রয়োজন সেখানে কাজ করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারণের জন্য প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দ্য কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (সিএমএ) অভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলোকে বড় করে দেখছে। তারা বলছে, আরও বেশি সংখ্যক রোগীর চিকিৎসা পেতে এগুলো বাধা সৃষ্টি করছে। বিশেষ করে পারিবারিক চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের এই সংকটের মধ্যে।

চিকিৎসকদের এই অ্যাডভোকেসি গ্রুপটি বলেছে, চিকিৎসকরা চান গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইন প্রণেতারা ফিজিশিয়ান লাইসেন্সিং মডেলে পরিবর্তন আনুক, যাতে করে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তার সমাধান হয়।

- Advertisement -

সিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বর্তমান ব্যবস্থায় অন্য প্রদেশ বা অঞ্চলে প্র্যাক্টিস করতে চাইলে চিকিৎসকদের প্রত্যেক প্রদেশ বা অঞ্চলের জন্য আলাদাভাবে লাইসেন্স নিতে হয়। এজন্য তাদেরকে আবেদন প্রক্রিয়ার বড় ঝক্কি পোহানের পাশাপাশি বিপুল পরিমাণ ফি গুণতে হয়। এ ছাড়া প্রদেশ ও অঞ্চলগুলোর আলাদা আলাদা নিয়ম রয়েছে। ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের লাইসেন্সধারী চিকিৎসক হওয়ার পথে এটা চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

চিকিৎসকদের সমগ্র কানাডায় কাজে গতি আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সময় এসেছে এক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা।

সমগ্র নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২০২৩ সালের মে মাসে আটলান্টিক ফিজিশিয়ান রেজিস্ট্রি চালুর মাধ্যমে চিকিৎসকদের প্র্যাক্টিসকে সহজ করা হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent