
গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদান পরবর্তীতে মায়েদের বিষন্নতা ও উদ্বিগ্নতার চিকিৎসা দিতে পারবেন নার্স, মিডওয়াইফ ও ডুলারা (আনুষ্ঠানিক অবস্ট্রেটিক প্রশিক্ষণ না থাকা ব্যক্তি)। নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে।
জার্নাল নেচার মেডিসিনে গবেষণার ক্লিনিক্যাল ট্রায়াল প্রকাশিত হয়েছে। তাতে নন-মেন্টাল হেলথ বিশেষজ্ঞদের র্স্বপ মেয়াদি বিহেভিয়রাল থেরাপির ট্রেনিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে যাদের মনোবিদ বা মনোচিকিৎসক নেই তারা চিকিৎসার সুযোগ পাবেন।
কানাডা ও যুক্তরাষ্ট্রে গর্ভবতী ও সন্তান জন্মদান পরবর্তী প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন বিষন্নতা ও উদ্বিগ্নতার উপসর্গে ভোগেন।
গবেষকরা দৈবচয়নভিত্তিতে এক হাজার ২৩০ জন অংশগ্রহণকারীকে বেহিভিয়রাল অ্যাক্টিভেশন থেরাপির আটটি সেশনের জন্য বেছে নেওয়া হয়। সেশনগুলো হয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা নন-মেন্টাল হেলথ স্পেশালিস্টরা পরিচালনা করেন, যারা আবার এই চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
অংশগ্রহণকারীদেরও থেরাপি গ্রহণের জন্য নির্বাচন করা হয় দৈবচয়নভিত্তিতে। সেখানে সেবা প্রদানকারীরা রোগীকে নেতিবাচক ভাবনা ও আচরণগুলোকে ইতিবাচকে নিয়ে যেতে মনোযোগ দেওয়ার জন্য সহায়তা করেন। সেটা তারা হয় সশরীরে করেন অথবা ভার্চুয়ালি করেন।
গবেষণায় দেখা যায়, তিন মাস পর প্রশিক্ষিত নার্স, মিডওয়াইফ ও ডুলাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া অংশগ্রহণকারীদের মানসিক উন্নতি একজন মনোবিদ বা মনোচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার মতোই। এ ছাড়া সশরীরে ও টেলিমেডিসিনে নেওয়া চিকিৎসার ফলাফলও একইরকম।
This article was written by Rezaul Haque as part of the LJI
