গোল্লায় যাক সব কিছু

কিন্ত কেউ আম জনতার কথা দেশের স্বার্থের কথা চিন্তা করেন বলে মনে হয় না সরাসরি রাজনীতি করেন না এমন মানুষের সংখ্যা বেশী

মনস্থির করেছি, দেশ,রাজনীতি,ধর্ম, সাম্প্রদায়িকতা নিয়ে কোন সমালোচনা,বিরোধিতা,প্রতিবাদ, নিন্দা কিংবা এক লাইন লিখব না। যে দেশটা প্রানের চেয়ে বেশী own করতাম কিন্ত সেই দেশের কিছু আবাল দলকানা না বুঝে ঝগড়া করে, হুমকি দেয়। বাম,মধ্যপন্থী,সংস্কৃতিজন বলে কিছু রাখতে চায় না।

দেশে এখন চারটি পক্ষ। একপক্ষ এক্সট্রিম ইসলামিস্ট যারা নিজের মতন ধর্মীয় আইনে দেশ চালাতে চায়। আরেকপক্ষ খুন,গুম, দূর্নীতি, লুটতরাজ করে পালিয়ে গিয়ে দেশটাকে অস্থির করতে চায়। এর বাহিরে আরেকপক্ষ জাতীয়তাবাদী চেতনায় না ঘরকা না ঘটকায় দু’কুল রক্ষা করে ক্ষমতায় যেতে চায়। সবশেষ পক্ষ, সোশ্যাল মিডিয়ায় হাতি ঘোড়া উজির নাজির মারেন। উস্কানি দেন, মব করেন, ভয় ভীতি ও গুজব ছড়ান এবং মতের মিল নেই বলে অন্যের ওয়ালে এসে হুমকি ধামকি দেন।

- Advertisement -

কিন্ত কেউ আম জনতার কথা, দেশের স্বার্থের কথা চিন্তা করেন বলে মনে হয় না। সরাসরি রাজনীতি করেন না এমন মানুষের সংখ্যা বেশী। এদের মতামতের কোন মূল্য কারো কাছে নেই। আলোচনা, সমালোচনা, মতের সাথে দ্বিমত করার কোন অধিকার চারপক্ষই দেয় না। বাম, উদার গণতান্ত্রিক, মধ্যপন্থী ও প্রগতিশীল চিন্তার সংস্কৃতিজনরা এদের ( চারপক্ষের) কাছে চরম শত্রু।

এমন অদ্ভুত মানসিকতাসম্পন্ন দল ও তার অনুসারী, দলান্ধ ব্যক্তিদের হিংস্রতার রূপ দেখা হয়ে গেছে। যারা ভিন্নমত সহিষ্ণু না, সংবেদনশীলতা বোঝে না, গণতান্ত্রিক মূল্যবোধ ও শিষ্ঠাচার বোঝে না, সেখানে অন্যায়ের প্রতিবাদ জানানো, ভুলের সমালোচনা করা নিরর্থক ও অর্থহীন এবং অপমানিত, অপদস্থ হবার ঝুঁকি বেশি।

এরকম অসহিষ্ণু, লুঠানন্দের মানুষভরা একটা দেশের মানুষ আমি, ভাবতেই কষ্ট লাগে। তাই এই কষ্ট হতে বের হবার জন্যই স্বার্থপরের মতন নিজের ভালোটা এখন দেখব।  গোল্লায় যাক সবকিছু।

- Advertisement -

Read More

Recent