মন্ট্রিয়লের চিঠি : ফোকলা দাঁতের হাঁসি!

গতবছর ৩ জানুয়ারিতে দাঁতের ব্যাথায় সারারাত ঘুমাতে না পেরে সকালে হাসপাতালে যাবার চিন্তা বাদ দিতে হয় হাসপাতালে যাওয়া মানে ৭৮ ঘন্টা অপেক্ষা

আমার দাঁতের সমস্যা ছোটবেলা হতে। দাঁত নিয়ে ফি বছরই আমাকে নানান হ্যাঁপা পোহাতে হয়। কখনো মাঢ়ির ব্যাথা, কখনো দাঁতের ক্ষয়ে তীব্র ব্যাথা, কখনো কোন দাঁত ভেঙে যাওয়ায় রুট ক্যানেল ও ক্যাপ পরানো,কখনো গেজ দাঁতের সমস্যায় বিরক্তিকর যন্ত্রনায় ভুগতে হয়েছে। দেশে দাঁতের ট্রিটমেন্ট ব্যয় আয়ত্তে থাকায় পার পেয়েছি। কিন্ত কানাডায় দাঁতের সমস্যা মানে ব্যয়ের কথা শুনলে মাথায় বাজ পড়ে। এরপরও কানাডার জীবনের শুরু হতে অদ্যাবধি দাঁতের সমস্যায় ফি বছর হাসপাতালে দৌড়াতে হয়েছে।

গতবছর ৩ জানুয়ারিতে দাঁতের ব্যাথায় সারারাত ঘুমাতে না পেরে সকালে হাসপাতালে যাবার চিন্তা বাদ দিতে হয়। হাসপাতালে যাওয়া মানে ৭/৮ ঘন্টা অপেক্ষা। এই বিরক্তিকর অপেক্ষার নামে চিকিৎসার কথা ভুলে যেতে হয়। তাই বাধ্য হয়ে সেদিন প্রাইভেট ক্লিনিকে ডেন্টিস্টের কাছে যাই। সুন্দরী ডেন্টিস্ট সোফিয়া তিনদফায় এপয়েন্টমেন্ট দিয়ে পরম যত্নে আমার দাঁতের চিকিৎসা করে। সে এখন আমার পার্মানেন্ট ডেন্টিস্ট। কিছু হলেই তার কাছে ছুটে যাই।

- Advertisement -

সেবার দাঁতের চিকিৎসা নিতে গিয়ে, গভ: ইন্সুইরেন্স থাকার পরেও,  পকেট হতে বের হয়ে যায় চার হাজার ডলারের কিছু বেশী। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার ওপরে।

গত ক’দিন যাবত আমার নীচের পাটির সামনের দু’টো দাঁতের অবস্থা ভয়াবহ খারাপ। দু’টো নড়বড়ে। এই পড়ে পড়ে অবস্থা। বছর দুয়েক আগে এই দু’ দাঁতের দফারফা হয় টি-ব্যোন স্টেকে কামড় পড়ায়। যাহোক, সেই সময় হতে কোন রকম দাঁত দু’টো রক্ষা করা গিয়েছিল সাবধানতা অবলম্বন করে। কিন্ত এবার আর পারা গেল না।

রাতের ডিনার সেরে একটা দাঁতকে বিসর্জন দিতে হলো। নিজ থেকেই সে বিদ্রোহ করে ৩২ দাঁতের পাটি হতে বের হয়ে গেল!

বি:দ্র: দাঁত ফেলতে গেলে হাসপাতালে ১২০ ডলার, ক্লিনিকে ১৫০ ডলার ব্যয় করতে হয়। বাংলাদেশী টাকায় ১০ হাজার হতে ১৪ হাজার টাকা!

আপাতত বেচারা দাঁতকে ধন্যবাদ নিজ থেকে ১৫০ ডলার বাচিয়ে দেয়ায়। কিন্ত ফলস টিথ লাগাতে পকেট হতে বের হয়ে যাবে ৪৯০ ডলার!

কি একটা অবস্থা!

 

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent