
জুলাই ২০২৫ মাসে কানাডার কর্মসংস্থান পরিস্থিতি গভীর উদ্বেগ বাড়াচ্ছে। এই মাসে মোট ৪০,৮০০টি চাকরি হারানো হয় এবং বেকারত্বের হার ৬.৯% যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোর-কিশোরী ও নবীন প্রজন্ম (১৫–২৪ বছর বয়সী)। এই বয়সীদের মধ্যে বেকারত্বের হার ১৪.৬%, যা ২০১০ সালের পর সর্বোচ্চ, এবং চাকরির হার ৫৩.৬% ১৯৯৮ সালের পর থেকে (প্যান্ডেমিক বছরে নয়) সর্বনিম্ন।
বিভিন্ন সেক্টরে চাকরির কাটা-ছাঁটা হয়েছে তথ্য, সংস্কৃতি ও বিনোদন সেক্টর থেকে ২৯,০০০, নির্মাণ সেক্টর থেকে ২২,০০০, এবং ব্যবসা সেবা ক্ষেত্র থেকেও ১৯,০০০ চাকরি হারানো, তবে পরিবহন ও ওয়্যারহাউজিং সেক্টরে ২৬,০০০ নতুন চাকরি যোগ হওয়ায় কিছুটা আশার ছাপ রয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্যারিফ-এর ফলে মূলত নির্মাণ এবং উৎপাদন খাতে নিয়োগ ভারতিত, যা সামগ্রিক কর্মসংস্থান পরিস্থিতিকে আরো জটিল করেছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
