ধূমপানে বারণ থাকলেও হওয়া যাবে ইহুদিবিদ্বেষী

কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে সারাদিন আপনি ইসরায়েল থেকে ইহুদিদের নির্মূল নিয়ে গলা ফাটাতে পারবেন

কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে সারাদিন আপনি ইসরায়েল থেকে ইহুদিদের নির্মূল নিয়ে গলা ফাটাতে পারবেন। কেউই আপনাকে থামাতে আসবে না। কিন্তু এখানে এমন কিছু নিয়ম রয়েছে, যা কানাডার সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো বাস্তবায়ন করে থাকে।

এটা খুবই মজার বিষয় যে, ক্যাম্পাসের মাটিতে কেউ সিগারেট বা মারিজুয়ানা সেবন করতে না পারলেও যারা ইহুদিদের হত্যা করেছে তাদেরকে সম্মান জানাতে পারবে। মিসিসোগার ইউনিভার্সিটি অব টরন্টোর ক্যাম্পাসে একদল শিক্ষার্থী মঙ্গলবার এই কাজটাই করার পরিকল্পনা করে। ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীতে। ওই হামলায় ইসরায়েল-গাজা সীমান্তে এক হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

- Advertisement -

কনজার্ভেটিভ পার্টির উপনেতা মেলিসা ল্যান্টসম্যান বলেন, আপনার করের অর্থ কানাডিয়ানদের হত্যা উদযাপনে ব্যয় করা হচ্ছে এবং তারা এটা বদলানোর কোনো চেষ্টাই করেনি।

এগুলো প্রতিবাদ নয়; ইহুদিদের সমাধির ওপর দাঁড়িয়ে নৃত্য।

ইউনিভার্সিটি অব টরন্টোর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মিসিসোগা ক্যাম্পাসে একটি স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠান আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্বাধীন ওই স্টুডেন্ট ইউনিয়নটির নেতাদের সঙ্গে দেখা করে তাদেরকে বাধ্যবাধকতাগুলো মনে করিয়ে দিয়েছি। ইউটিএম ক্যাম্পাস সেফটি এবং পিল রিজিয়নাল পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। পাশাপাশি নিরাপত্তা মূল্যায়নে যৌথভাবে কাজ করছে তারা। সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছে।

এ ধরনের পাগলামি ক্যাম্পাসের বাইরেও হচ্ছে।

- Advertisement -

Read More

Recent