বৈচিত্র্যময় জীবনের মিন্টু ভাই

বাহ‍্যিক অবয়বের কারনে সুদর্শন সুপুরুষ যে বিশেষণ সেগুলো ঠিক মিন্টু ভাইয়ের সাথে যায় না

লেঃ কর্নেল (অবঃ) কাজী সাফায়েতুল হক, আমাদের সবার প্রিয় মিন্টু ভাই। কানাডার একই শহরে আমাদের বাস। অমায়িক ব‍্যবহার, পরোপকারী, দয়ালু, সমাজসেবক এরকম যতো বিশেষণ আছে সবগুলো তাঁর নামের সাথে নির্দ্বিধায় সেঁঠে দেয়া যায়। এই শহরে বাস করে তাঁর অনেক ভাগনা ভাগনি, নাতি নাতনি। তাদের কাছ থেকে শোনা এবং তাঁর নিজের বয়ানে এই জীবনাচরণ । পুরোটাই তাঁর ব‍্যক্তিগত বিষয়। সেগুলো পাবলিক করা যদি অন‍্যায় হয়, বলবেন মিন্টু ভাই। ‘অনলি মি’ করে দিব। তবে সেলিব্রেটিদের জীবনে নিজস্ব বলে কোন জিনিস নেই, সবই পাবলিক।

 

- Advertisement -

বাহ‍্যিক অবয়বের কারনে সুদর্শন, সুপুরুষ যে বিশেষণ সেগুলো ঠিক মিন্টু ভাইয়ের সাথে যায় না। তারপরও অনেক সুদর্শন বন্ধুকে টেক্কা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেসময়ের সেরা সুন্দরী হোসনে আরাকে পটিয়ে বিয়ে করেছিলেন।

রাজশাহী ইন্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পর তাঁর বন্ধুরা সবাই যখন চাকুরি খুঁজছেন তখন তিনি যোগদান করেছিলেন প্রেস্টিজিয়াস সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোর এর চাকুরিতে। পদোন্নতি পেয়ে হয়েছিলেন লেঃ কর্নেল। সেখান থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে মিন্টু ভাই স্থায়ীভাবে চলে আসেন কানাডায়। থিতু হন গুয়েল্ফ শহরে।

কানাডায় এসে তিনি কোন সন্মানজনক চাকুরি যোগাড় করতে পারেননি এমনকি মিনিমাম ওয়েজের চাকুরিতেও তিনি স্থায়ী হতে পারেন নি। সেই মিন্টু ভাই হঠাৎ করে জাতিসংঘের সার্ভেয়ার পদের চাকুরি নিয়ে চলে গেলেন আফ্রিকা। রেড় পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ালেন। সেখানে ১২ বছর সফলতার সাথে চাকুরি করে অবসর নিয়ে চলে এসেছেন এই শহরে। এখন তাঁর ডবল বেনিফিটের অবসর জীবন।

বাংলাদেশে নির্বাচনের ডামাডোল শুরু হলে দেশে যাওয়ার উদ‍্যোগ নেন। বরাবরই বাংলাদেশী জাতীয়তাবাদের সমর্থক। যাওয়ার সময় বলে গেলেন- “জীবনে অনেক কাজই তো করলাম, এবার রাজনীতি আর নির্বাচনটা করার চেষ্টা করে দেখি।” সে লক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে নির্বাচনী প্রচারণাও শুরু করেন। পোস্টার বের করেন। বিএনপির নমিনেশন অবশ‍্য পাননি তবে থেকে গিয়েছেন দেশে। নির্বাচন পর্যন্ত থাকবেন এমনটি শুনেছি। তাঁর জীবনের গতিপথ বলে দেয় লেগে থাকলে এ কাজেও সফল হবেন তিনি।

তাঁর এই নির্বাচনে অংশগ্রহণের খবরে গুয়েল্ফে হচ্ছে আলোচনা। নমিনেশন না পেলেও তাঁকে এখানে অনেকেই “এম পি সাহেব” হিসেবে সম্মোধন শুরু করেছে। তাঁর গুয়েল্ফে আসা উপলক্ষে শিবব্রত নন্দী দুলাল দার নেতৃত্বে একটি অভ‍্যর্থনা কমিটি গঠিত হয়েছে। মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে পিয়ারসন এয়ারপোর্ট থেকে গুয়েল্ফে আনা হবে।

- Advertisement -

Read More

Recent