
আজ অটোয়ার সবচেয়ে পুরাতন সংগঠন “বাকাওভ” এর উদ্যোগে ডাউনটাউনের Laurier B International রেষ্টুরেন্ট এ বিজয় দিবসের আলোচনা এবং আড্ডা হলো।
কর্মদিবসের এক বিকেলে সংগঠনের সবাই এবং অটোয়ার কিছু সুধী জনদের একসাথে জাতীয় সংগীত গাওয়ার পর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।এছাড়া ছিল দারুণ খাবার আয়োজন!
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিল চৈতী।
আমি ৯০ এ লেখা আমার কবিতা “আমি রাজনীতি বুঝিনা” আবৃত্তি করি।
ভিডিও করেছেন গুলজাহান রুমী।
সৈয়দ শামসুল হক এর “আমার পরিচয়” কবিতা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের সব ইতিহাস!
……..
“তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই-
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।”
এই দূর প্রবাসে মাইনাস তাপমাত্রায় এই যে সবার একসাথে হওয়া!
এই আনন্দ অমলিন হোক।
বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য শুভেচ্ছা আমাদের সবার অন্তর থেকে।
ভালোবাসা, একমাত্র ভালোবাসাতেই সম্ভব হবে সব দূরত্বের অবসান!
অটোয়া, কানাডা

