প্রশ্ন অনেক কিন্ত…

হাজী সেলিম এমপি

প্রশ্ন অনেক কিন্ত উত্তর জানে দলকানারা!

১.
আওয়ামী লীগের এমপি রেলমন্ত্রী অস্বীকার করেন, ‘তার কোন আত্মীয় বিনা টিকেটে ভ্রমন করে নাই। সব নাকি মিডিয়ার কারসাজি!’
একাত্তর টিভির অনুসন্ধানী রিপোর্টে সত্য বের হয়ে এসেছে, বিনাটিকেটের যাত্রী প্রান্ত রেলমন্ত্রীর স্ত্রীর ফুপাতো বোনের ছেলে। রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিকে চাকুরীচ্যুত করা হয়েছে, একথা বলেছেন প্রান্ত’র মা।
দলকানারা এই সত্য অস্বীকার করবেন কিভাবে?
২.
দুস্কৃতিকারীদের গণপিটুনিতে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন নোয়াখালি আওয়ামীলীগের এমপি এইচএম ইব্রাহিম।
এই বক্তব্য আইনের সাথে সাংঘর্ষিক। কিভাবে একজন সংসদ সদস্য এইধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন?
এরা দেখি দেশটি মগের মুল্লুক বানিয়ে ছেড়েছে।
পটুয়াখালিতে ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে বরযাত্রী বহরে থাকা সংরক্ষিত আসনের এমপি পুত্রের তান্ডব।
টোল ফোল কেন আওয়ামী লীগাররা দিবে?
টোল আদায়কারীরা আসলেই বেয়াদব!
৪.
দশ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী সেলিম ব্যাংকক পাড়ি দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, একজন আসামী কিভাবে ইমিগ্রেশন ক্রস করে দেশ ছেড়ে পালাতে পারেন?
প্রশ্নকর্তা আমি আসলেই বোকা না হলে বেয়াদব!
মন্ট্রিয়ল, কানাডা
- Advertisement -

Read More

Recent