ক্যালগেরিতে গানের আয়োজন

ছবিলতিফুল কবীর

ইংরেজি এক্সপেরিয়েন্স শব্দটিকে নানা অর্থে ব্যবহার করা যায়, এমনকি গায়কির সামনে বসে গান শোনাটাও যে এক্সপেরিয়েন্স তা আর ভেঙে বলতে হয় না। বাংলায় অভিজ্ঞতা বলতে যা বুঝায়, সংগীতের বেলায় তা খাটবে কিনা আমার ঘোরতর সন্দেহ। এই এক্সপেরিয়েন্সটা ঘটে সরাসরি বা লাইভ। একে স্মরণে রাখি বটে, তবে তা মূল অনুভবের ধারেকাছেও যেতে পারে না। তেমন এক অভিজ্ঞতা হলো গত শনিবারে। আগেই অনেকবার বলেছি যে, তীর্থ সাহা ও রীতা কর্মকারের রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে অনবদ্য। মূলত: তাই ঘটেছে। যারা হলে এসে গান শুনেছেন, তারা মুগ্ধ হয়ে ফিরে গেছেন। বাংলা গান নিয়ে এত সুন্দরভাবে সাজানো-গোছানো অনুষ্ঠান এর আগে ক্যালগারিবাসী বাঙালিরা প্রত্যক্ষ করেনি। এজন্য অবশ্যই খায়ের খন্দকার রুবেল বিশাল একটা ধন্যবাদ আশা করতে পারে। তবে, আপাতত তা দিচ্ছি না, কারণ আমাদের প্রত্যাশা বেড়ে গেছে এবং সহসা তিনি নতুন কাওকে নিয়ে অনুরূপ একটা গানের আয়োজন করে বুঝিয়ে দেবেন যে, শনিবারের অনুষ্ঠান কোন দূর্ঘটনা ছিল না।

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent