ফেসবুক ও আমরা

ছবি সোলেন ফাইয়েসা
ফেসবুকের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আপনি আপনার মনের মত করে একে ঘুছিয়ে রাখতে পারেন । অনেকটাই আপনার নিজের বাগান পরিচর্যার মতোই। আপনি ইচ্ছে মতো কোন কোন ফুলগাছ লাগাবেন আর কোন কোন ফুলগাছ লাগাবেন না তা সম্পূর্ণই আপনার নিয়ন্ত্রণে । আবার বাগানে আগাছা জন্মালে সেগুলি পরিষ্কার করার সরঞ্জামও আপনার কাছে আছে । মোটামুটি যেসব অধিকার আপনার একান্তই প্রয়োজন সবই ফেইসবুক আপনার আয়ত্তের মধ্যে সহজবোধ্য করে রেখেছে ।
যেমন:
১) কেউ প্রোফাইল লক করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে , সেটি আপনার পছন্দ হয়নি , আপনি সেই ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করতে পারেন । এটি নিয়ে এতো কথা বলার কিছু নাই ।
২) কেউ আপনাকে ইনবক্সে খুব বিরক্ত করছে । এতে আপনি বিরক্ত হবার পাশাপাশি খুব রেগেও যাচ্ছেন । আপনি এটা নিয়ে বিশাল এক কাব্য লেখে ফেলেছেন । একদমই সময়ের অপচয় ! তার ম্যাসেজ ব্লক করে দিন কিংবা ইগনোর করে রাখেন । আর তো কোন সমস্যা হবার কথা নয় !
৩) কারো লেখা আপনার পছন্দ নয় । আপনার কাছে মনে হচ্ছে সে বানিয়ে বানিয়ে পন্ডিতি মার্কা আর বড় বড় কথা লেখে কিন্তু ব্যক্তিগত জীবনে তার ছিটেফোঁটাও পালন করে না । বিষয়টি আপনার কাছে ভণ্ডামি আর হিপোক্রেসি মনে হয় । এই বিষয়টি আপনার মর্মবেদনার কারণ হচ্ছে । এই মর্মবেদনা বহন করার দরকার কি ? তাকে unfollow করে দিন । আপনি তার পন্ডিতি মার্কা আর বানানো মিথ্যা কথা গুলি আর দেখতে পারবেন না ।
৪) কোন কোন ফেইসবুক ফ্রেন্ডকে মনে হচ্ছে তারা আপনার ফেইসবুক তালিকায় থাকার মত যোগ্যতাই রাখে না । আপনি নিজেকে শিক্ষা দীক্ষা আচার আচরণে অনেক উঁচু স্তরের ভাবেন । এই ক্ষেত্রে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোন মানে হয় না । আনফ্রেন্ড বা ব্লক অপশন এপ্লাই করুন । এতো ইনফেরিওর কাউকে লিস্টে রাখার কি প্রয়োজন ?
৫) কারো লেখা বা কমেন্ট আপনার কাছে আপত্তিকর , অশোভন এবং অশালীন মনে হচ্ছে । সেটা আপনার পীড়ার কারণ হচ্ছে । অপেক্ষা কেন ? আপনার ক্ষমতা তো দেওয়াই আছে । প্রয়োগ করুন , পীড়া থেকে মুক্তি লাভ করুন ।
৬) আবার আপনার কাছে মনে হচ্ছে ফেইসবুক অনেকটা ছোট একটা পৃথিবীর মতো । এখানে হাজার রকমের মানুষ । সবাই আপনার মন মত হবে না কিন্তু আপনি সবাইকে নিয়ে থাকতে চান , আপনি যে কোন ধরণের মানুষকেই শ্রদ্ধার চোখে দেখেন । ফাসেবুককে আপনি ভাবেন অনেক মত ও পথের মিলন মেলা , তাই আপনি কারো লেখা বা কথাতেই তেমন কিছু মনে করেন না । আপনি চান প্রসারিত বন্ধুত্ব । সেটিও আপনার অধিকারের মধ্যেই আছে ।
এই রকম বহু অধিকার ফেইসবুক আপনাকে দিয়ে রেখেছে । তাই আপনি ইচ্ছে মত সেই অধিকার রক্ষা করুন ! কেউ তো আপনার সে অধিকারে বাধা দিচ্ছে না , তাহলে ?
আমি ফেসবুকে আসক্ত কিংবা খুব একটা obsessed নই । আমার কাজের সুবিশাল অংশই হচ্ছে সময় পার করা । সেটা করতে ফেইসবুক আমাকে সাহায্য করে অনেকটাই । তবে আমি মনে করি কোন এক সুপ্রভাতে আমি ফেইসবুক থেকে বিদায় নিতে পারি । সেই অধিকারও ফেইসবুক আমাকে দিয়েছে রেখেছে । যখন সময় কাটানোর আরেকটা উপযুক্ত মাধ্যম খুঁজে পাবো , নিশ্চয়ই সেদিন আমি ফেইসবুক থেকে মুক্ত ।
স্কারবোরো, অন্টারিও, কানাডা
- Advertisement -

Read More

Recent