জন্মদিনটি বিশেষ একটা দিন হিসাবে ছোটবেলা থেকেই জেনে এসেছি। নিজের জীবনের । নিজের জীবনের বছর শুরু হওয়ার এই দিনটি। খুব জাঁকজমকপূর্ণ না হলেও পারিবারিক ভাবে আনন্দময় উজ্জাপন করে এসেছি সব সময় প্রতিবছর।
ক্যলেন্ডারের অনেক গুলো পাতা উল্টানো হয়ে গেলো এখন পর্যন্ত। হাঁটা হলো অনেক পথ।
জীবনের পট পরিবর্তন হলো সময়ে সময়ে। কাছের আপন মানুষরা দূরে গেলো আরো নতুন মানুষ আপন হলো। বন্ধু পরিজন, আত্মিয় স্বজনের মুখ বদল হলো, বিস্তুৃত হলো কাছের মানুষ বন্ধুর সংখ্যা কত, সময়ের সাথে সাথে।
তবে সৌভাগ্য সব সময়ই কাছের মানুষের এ্যাটেনশন পেয়েছি এই বিশেষ দিনটিতে। সব সময় নিজের মতন নিরবে কাটিয়ে দিতে চাইলেও কেউ না কেউ কিছু না কিছু আয়োজন করে চমকে দেয়ার পরিকল্পনা করে আনন্দ আর ভালোবাসায় ভাসিয়ে দিয়েছে আমাকে।
জন্মদিনের এই বিশেষ দিনটি এবারও উপভোগ্য হয়ে উঠল প্রিয় জনদের কারণে। এমনিতেই তিনদিনের লং উইকের ছুটিতে সময় কাটছিল উৎসব আমাজে, ঘোরাফেরার মধ্যে। গত দু বছরের ঘরে থাকা সময়ের পরে।
সেই সাথে নিজের জন্মদিনটিও যোগ হয়ে গেলো প্রিয়জনদের আগমণে ভালোলাগায়।
বিদেশের জীবনে অনেক সময় ইচ্ছা থাকলেও সবাই সময় করতে পারেন না। এবার সেটা হলো ছুটি পরে যাওয়ায়।
দুদিন ধরে ঘুরে ফিরে নিজে কিছুটা ক্লান্ত ছিলাম তাই শুযে পরেছিলাম নিজের ঘুমাতে যাওয়ার অনেক আগের সময়ে। কিন্তু রাত বারোটায় দরজায কড়া নেড়ে চমকে দিল প্রিয়জন।
খাবার দাবার কেক গিফট নিয়ে হাজির এক এক জন। তারপর রাত ভর আনন্দ গল্প। সারাদিন আনন্দ সময় কাটানো প্রিয়জনদের সাথে।
আর এদিকে ফেসবুকে অসংখ্য শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেছে। দেখতে পেলাম এখন।
সময় পেলে সবাইকে ব্যক্তিগত ভাবে প্রতি উত্তর দেয়ার চেষ্টা করব। যদিও কাজের সময়ে ব্যস্ততায় অনেক সময় সেটা সম্ভব হয়ে উঠে না।
আপাতত সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । শুভেচ্ছা, শুভ কামনা আমাকে মনে করার জন্য।
ভালো থাকবেন সবাই অনেক শুভকামনা।
স্কারবোরো, অন্টারিও, কানাডা

