অভিবাসন বিষয়ে কানাডার নীতিকে আরো মুক্তমনা করার আহ্বান বিশেষজ্ঞদের

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ইউক্রেনীয় শরণার্থী সঙ্কটের সময় সমালোচনার প্রতিক্রিয়া হিসাবে, ফেডারেল ইমিগ্রেশন বিভাগ তার বর্ণবাদ বিরোধী কৌশল পরিবর্তন করেছে। তবে আবেদনকারী এবং শরণার্থীদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো বলছে যে সিস্টেমের উপর নির্ভরশীল লোকদের জন্য কী কী পরিবর্তন আসবে তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে তালেবানদের হাত থেকে পালিয়ে আসা আফগানদের বিপরীতে সরকার কীভাবে ইউক্রেনীয় অভিবাসীদের পরিচালনা করেছে সে সম্পর্কে অভিযোগের প্রতিক্রিয়ায়, এই সপ্তাহে প্রকাশিত একটি সমীক্ষা বলছে যে, অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্বের বিষয়ে কানাডার বিভাগকে আরও মুক্তমনা এবং স্ব-সমালোচক হতে হবে।
কাউন্সিল সংস্থাগুলোর জন্য সমন্বয়কারী হিসাবে কাজ করে, যারা উদ্বাস্তু এবং অভিবাসীদের পৃষ্ঠপোষকতা, বাড়ি এবং সুরক্ষা দেয়। এ বিষয়ে ডেঞ্চের সাথে যোগাযোগ করা হয়েছিল, সেইসাথে ন্যাশনাল সেটেলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন কাউন্সিলের সাথেও; যদিও ডেঞ্চ মনে করেছিলেন যে, বিভাগটি কর্মসংস্থান ক্ষেত্রে বৈষম্যের উপর বেশি জোর দিয়েছে।
প্ল্যানটি বিশেষভাবে একটি আনঅফিসিয়াল স্টাফ পোলকে উল্লেখ করেছে যা কর্মচারীদের মধ্যে চাপা আগ্রাসন এবং নিয়োগ এবং পদোন্নতির সিদ্ধান্তের বৈষম্য উন্মোচন করেছে।
বিভাগটি কিভাবে পরিষেবা প্রদান করে সে বিষয়ে কৌশলটি পদ্ধতিগত বর্ণবাদ এবং পক্ষপাতিত্বকে আরও ভালভাবে বোঝার লক্ষ্য নির্ধারণ করে, সেইসাথে গবেষক এবং সাধারণ জনগণের কাছে আরও ডেটা উপলব্ধ করার মাধ্যমে স্বচ্ছ করে তুলেছে। জেনি কোয়ান, যিনি একজন এনডিপি বিষয়ক অভিবাসন সমালোচক, তিনি বলেছেন যে স্ট্র্যাটেজিটি দারুণ, কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ নেবার সামর্থ্যের অভাব রয়েছে এতে।
কৌশলটি কর্মক্ষেত্রে পদ্ধতিগত বর্ণবাদ নির্মূল করার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা তৈরি করে, যার মধ্যে বর্ণবাদ বিরোধী প্রশিক্ষণ, কৃষ্ণাঙ্গ এবং বর্ণবাদী কর্মচারীদের জন্য ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি এবং বিভাগের সকল স্তরে প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য নিয়োগের মত দিকগুলোতেও গুরুত্ব প্রদান করেছেন।
নথিতে উল্লিখিত পরিকল্পনানুসারে যে কোনো কাজই হয় নি, সে বিষয়ে কোয়ান এবং রক্ষণশীল অভিবাসন সমালোচক যশরাজ সিং হ্যালান উভয়েই একমত। হ্যালান দাবি করেছেন যে, তিনি ডিপার্টমেন্টের কর্মচারীদের সাথে কথা বলেছেন যারা প্রাথমিক কৌশল প্রকাশের দুই বছর পরেও কোন কর্মকান্ড বা পরিবর্তন দেখেননি বলে অভিযোগ করেছেন।
এছাড়াও হ্যালান উপযুক্ত প্রশিক্ষণ সহ কর্মচারীদের বিভিন্ন প্রয়োজনীয়তার বিষয়েও উল্লেখ করেছেন।
This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent