
অন্টারিওর দক্ষিণপশ্চিমাঞ্চলে কর্ণার স্টোরে শিগগিরই বিয়ার ও ওয়াইন দেখতে পাওয়া যাবে। যদিও ২০১৮ সালের নির্বাচনী প্রচারে ঠিক এমন স্বপ্নই দেখিয়েছিলেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
কনভেনিয়েন্স স্টোর ৭-ইলেভেন বলেছে, বিয়ার, ওয়াইন ও কুলারস সরবরাহের জন্য অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও থেকে তারা লাইসেন্স সংগ্রহ করেছে।
লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁ একইসঙ্গে চিকেন উউঙ্গ, পটেটো ওয়েজেস ও ৎিসার মতো খাবারও সরবরাহ করছে। আলবার্টার বেশ কিছু ৭-ইলেভেন স্থানে একই ধরনের লাইসেন্সপ্রাপ্ত রেসোতরাঁ রয়েছে। অন্টারিওর স্টোর দিয়ে প্রদেশব্যাপী সম্প্রসারণ কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডগ ফোর্ড তার প্রথম প্রাদেশিক নির্বাচনের প্রচারকালে কর্ণার স্টোরকে বিয়ার ও ওয়াইন বিক্রির অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি তার সরকার বিয়ার স্টোরের সঙ্গে সম্পাদিত ১০ বছরের চুক্তি বাতিলে আইনও পাস করে। চুক্তিটি ২০২৫ সালে শেষ হওয়ার কথা এবং এটি কর্ণার স্টোরে বিয়ার ও ওয়াইন বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধক।
কিন্তু আইনটি কখনোই কার্যকর হয়নি এবং মন্ত্রিসভা পুনর্গঠনের পর নতুন অর্থমন্ত্রী এসে সবকিছু বদলে যায়। এরপর থেকে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার অ্যালকোহল উদারীকরণের কিছু পদক্ষেপ গ্রহণ করে। রেস্তোরাঁগুলোকে স্থায়ীভাবে খাবারের সঙ্গে টেকঅ্যাওয়ে পদ্ধতিতে অ্যালকোহল সরবরাহের অনুমোদন দেয়, যা মহামারির সময় প্রথবারের মতো চালু হয়।
This article was written by Rezaul Haque as part of the LJI
