
লং উইকেন্ডের রাতে নেটফ্লিক্সে দেখা হল ইন্দোনেশিয়ার চলচ্চিত্র পরিচালক রাকো প্রিজান্তোর সিনেমা মনস্টার।
গা ছম ছম করা, ভয় আর উত্তেজনায় ভরপুর এই সিনেমা দেখতে বসে বারবার আমি আতংকিত হয়েছি। এক ঘন্টা চব্বিশ মিনিটের সংলাপবিহীন সিনেমা শেষ পর্যন্ত আটকে রেখেছিল। এটাই হচ্ছে দৃশ্যকল্পের শক্তি।
স্কুল ফেরত দুই ভাই বোন কিডন্যাপ হয়ে গহীন জংগলে এক মনস্টারের আস্তানায় বন্দীদশা হতে কিভাবে মুক্তি পেল, সংলাপবিহীন পুরো কাহিনী। কাহিনীর গতি, ক্যামেরার দুর্দান্ত কাজ, আলোকসম্পাত আর আবহ সংগীতের সাথে আলানার চরিত্রে বাচ্চা মেয়েটির অভিনয় ছিল অসাধারণ।
অভিনয় করেছেন অনন্ত কিরানা, সুলতান হামোনাঙ্গন এবং অ্যালেক্স আব্বাদ।
নেটফ্লিক্সের এই সিনেমাটি দেখার জন্য অবশ্যই রেকোমেন্ড করব।

