
বাংলাদেশে বড় অপরাধ করেও পার পাওয়া যায়। কিন্তু কানাডাতে ছোট অপরাধ করেও পার পাওয়া যায় না। কারন, এখানকার সিস্টেমই আপনাকে যেভাবে হোক সনাক্ত করে ফেলবে। আর একবার ক্রাইম করে ধরা পড়ে গেলে কোন মামা চাচা বা খালুর সাধ্য নাই তদ্বির করে বের করে আনবে।
আর একবার ক্রিমিনাল রেকর্ডে নাম চলে গেলে বাকী জীবন দুর্বিষহ হয়ে পড়বে। একবার কনভিকটেড হলে বাকী জীবন এই কনভিকশন রেকর্ড জীবনের সাথে যুক্ত হয়ে যাবে। রাষ্ট্রীয় নথিতে ক্রিমিনাল হিসাবে নাম থেকে যাবে। যে কোন ফর্মে ” তুমি কখনো কনভিকটেড হয়েছো কিনা প্রশ্নের উত্তরে ” ইয়েস” কথাটি লেখতে হবে সারা জীবন।
আর কে না জানে কানাডাতে একবার ক্রিমিনাল রেকর্ডে নাম উঠে গেলে কোথাও ভালো জব পাওয়া যাবে না। এমনকি ক্যাশ জবেও এমপ্লয়ার বিষয়টি জানতে পারলে ক্যাশ জবও দিতে চাইবে না, সেখানে সিনে কাজ দেওয়া তো দুরের কথা।
মনে রাখতে হবে কানাডা আপনার ফেলে আসা স্বদেশ নয়। এখানে সিস্টেম আছে, আইন-শৃঙ্খলা আছে,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মোটামুটি সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে। এখানকার আইন কাগুজে বাঘ নয়, সত্যিকারের বাঘ।আইন আছে আর তা কঠিনভাবেই পালিত এবং রক্ষিত হয়। এর কাছ থেকে পার পাওয়া সম্ভব নয়।
তাই কিছু করার আগে একশোবার ভাবতে হবে। এমন কিছু করবেন না যাতে সারা জীবন ভুগতে হবে, সারা জীবন আফসোস করতে হবে। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।
সেইদিনও লেখেছি,আজকেও লেখছি। এই দেশের নিয়ম কানুন, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এই দেশের আচার-প্রথার প্রতি সম্মান বজায় রাখুন। তারুন্যের জোশে এমন কিছু করে বসবেন না যা সারা জীবনেও আর রিপেয়ারএবল হবে না।
স্কারবোরো, কানাডা
