টরন্টোতে বাংলা ও আমরা

টরন্টোও বাংলাদেশের বিশাল এক সচেতন অধীবাসীদের বসবাস

বাংলাদেশী হিসেবে সারাবিশ্বে আমাদের গর্ব এই যে, হাজার বছরের ইতিহাসে বাংলা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্রের স্বাধীন ভূখণ্ডই আমাদের সোনার বাংলাদেশ। আর কে না জানে বাংলাদেশের জন্মের বীজ বপন হয়েছিল সংস্কৃতির জননী বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা দাবীর আন্দোলনের মাধ্যমে।

ভারতীয় বানিজ্যিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের ভারতীয় পণ্য বর্জন এক বিষয় আর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে দুদেশের বৈষম্যমূলক রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত মূল বিষয়ের সনাক্তকরণে স্পষ্ট ধারণা আরেক বিষয়। সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে দুদেশের বৈষম্যমূলক বিনিময়কে সনাক্ত করে এর সমাধানে গঠনমূলক প্রস্তাবের ভিত্তিতে সামঞ্জস্যপূর্ণ বিনিময়কে বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে দ্বিপাক্ষিক রাজনৈতিক সিদ্ধান্ত আরেক বিষয়।

- Advertisement -

বাংলাদেশ তো এখন আর শুধুমাত্র বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; যতদূর বাংলা ভাষা, ততদূরে বাংলাদেশ। টরন্টোও বাংলাদেশের বিশাল এক সচেতন অধীবাসীদের বসবাস৷ শ্রীকান্ত আচার্য ভারতীয় নাগরিক হলেও তিনি বাংলা ভাষাভাষী মানুষেরই সমকালীন সাংস্কৃতিক দূতদের অন্যতম। তাঁর কণ্ঠ ভারতীয় পণ্য নয়৷ তিনি শিল্পী। তাঁর গান বাংলা ভাষাভাষী মানুষের জন্যই। কণ্ঠ দিয়ে তিনি মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথাই প্রচার করেন। মানুষকে মানবিক ও সর্বমানবের বন্ধনের গুরুত্বারোপ করাই তাঁর গানের মূলমন্ত্র। বিচ্ছিন্নতা নয় বরং সমগ্রের শক্তিকেই তিনি বন্দনা করেন গানে গানে।

এই শহরে যারা শ্রীকান্ত আচার্য-এর গানের আয়োজন করেছেন তারা সবাই বাংলাদেশেরই মানুষ। এই কমিউনিটির সুখে-দুঃখে, সমাজ গঠনের সহমর্মিতা ও সংগ্রামে তাঁরা সবসময়ই কাজ করে চলেছেন নিরন্তর। একটি গানের অনুষ্ঠান আয়োজন করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বিশাল অর্থ লগ্নির বিষয়টিও জড়িত৷ ভারতীয় পণ্য পরিহারের আহ্বানের সাথে সাথে টরন্টোয় শিল্পী শ্রীকান্ত আচার্য-এর অনুষ্ঠান বর্জনের আহ্বান মোটেই সঠিক ভাবনা নয়।

আমরা যেমন রবীন্দ্রনাথ, নজরুল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, আব্বাস উদ্দিন, আব্দুল আলীম প্রমুখকে বর্জন করতে পারবো না, আমাদের সংস্কৃতির একেকটি মাইলফলক হিসেবে, তেমনি শ্রীকান্ত আচার্য-ও বাংলা সংস্কৃতির গানের ভুবনে সমকালে একজন মাইলফলকই। আসুন, শ্রীকান্ত আচার্যকে আমরা স্বাগত জানাই৷ টরন্টোয় শ্রীকান্ত আচার্যের গানের অনুষ্ঠানের জন্য অনেক শুভকামনা।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent