আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
গাইতে গিয়ে প্রতিবারই নয়ন জলে ভাসি।
এ গানটাতে একাত্তরের স্বপ্ন রাশি রাশি…
এই গান দেয় শক্তি সাহস যখন পরবাসী
করোটিতে গুঞ্জরিয়া ওঠে বারো মাসই
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…
অন্ধকারে খুঁজতে আলো তোমার কাছেই আসি
পথ হারালে দেখায় দিশা তোমার মোহন বাঁশি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…
কণ্ঠে তোমায় ধারণ করে কৃষক শ্রমিক চাষি
পতাকা আর মানচিত্রে সর্বদা উদ্ভাসী
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…
বক্ষে তোমায় ধারণ করেই আমরা কাঁদি হাসি
নি:শ্বাসে বিশ্বাসে তুমি, অমর অবিনাশী
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent