
কিংস্টনে আমরা হেনরি ফোর্ট দেখতে গিয়েছি।
১৮১২ সালে আমেরিকার সাথে যুদ্ধে জড়ানোর পর সেন্ট লরেন্স আর কাটারাকি নদীতে শত্রুপক্ষের আসা যাওয়া নজরদারিতে রাখার জন্য কানাডা এই হেনরি ফোর্ট তৈরির আয়োজন শুরু করে এবং ১৮৩০ সালে এই ফোর্টটি নির্মিত হয়।
এটি এখন একটি যাদুঘর। তখনকার প্রাশাসনিক পরিবেশ অক্ষুন্ন রাখার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন র্যাংকের অফিসার এবং সেনা সদস্যরা কিভাবে কাজ করতেন, তাদের পোশাক,ঘুমানোর জায়গা, রান্না করার জায়গা, ডাইনিং রুম, তাদের সরঞ্জামাদি সংরক্ষণ করা হয়েছে,যাতে দর্শনার্থীদের চোখে সেই সময়টা ফুটে ওঠে।
ফোর্টের দুই দিকে কাটারাকি আর সেন্ট লরেন্স নদী আর একদিকে লেক অন্টারিও পরিবেশটাকে করেছে আরো সুন্দর। ফোর্টের ছাদে দাড়ালে পুরা কিংস্টোন শহরের ভিউ পাওয়া যায়। ফোর্টের ছাদে কিভাবে প্রহরীরা কামান নিয়ে দাড়িয়ে থাকতো, সেটাও চমৎকার করে রাখা হয়েছে। যারা সেনাবাহিনীর কাজের ধরন সম্পর্কে কিছুটা জানেন, তারা আরো ভালো বুঝতে পারবেন।
ফোর্টটি মন ভরে দেখার জন্য ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে বলে আমার মনে হয়েছে। আমরা ২ ঘন্টা দেখেছি। এর পরেরবার আবারও দেখতে হবে। বন্ধুরা, তোমরাও ঘুরে এসো।
স্কারবোরো, কানাডা




