
অন্টারিওর গ্যাস কর কর্তনের ফলে গত দুই বছরে পরিবারগুলোর প্রায় ৯০০ ডলার সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে দ্য কানাডিয়ান ট্যাক্সপেয়ারস ফেডারেশন (সিটিএফ)। এখন তারা একে স্থায়ী করতে প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
২০২২ সালে প্রথমবার ঘোষণা করার পর থেকে সময়সীমা তিন দফা বাড়ানো হয়েছে। পাম্পের ওপর তেকে চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। এর ফলে ওই সময়ে গ্যাস ও ডিজেলের দাম যথাক্রমে ৫ দশমিক ৭ এবং ৫ দশমিক ৩ শতাংশ করে হ্রাস পেয়েছিল।
যদিও সর্বশেষ সম্প্রসারণের সময়সীমা এ বছরের শেষ নাগাদ শেষ হচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠানগুলো সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে দাম বেড়ে যাবে।
টরনেটার কুইন’স পার্কের সামনে সিটিএফ অন্টারিওর পরিচালক জে গোল্ডবার্গ প্রিমিয়ার ডগ ফোর্ডের প্রতি কর কর্তন স্থায়ী করার আহ্বান জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি কার্বন ট্যাক্স বাতিল করারও আহ্বান জানান তিনি।
মূল্য কমাতে ফোর্ড সরকার গত দুই বছর ধরে কিছু ভালো কাজ করেছে। কিন্তু অটোয়া যদি কার্বন ট্যাক্স বৃদ্ধি বর্তমান ধারায় অব্যাহত রাখে তাহলে অন্টারিওর এই উদ্যোগ চাপা পড়ে যাবে। তাই আমরা এটি কেবল বন্ধ করতে নয়, বাতিল করার দাবি জানাচ্ছি।
সিটিএফের তথ্য অনুযায়ী, অন্টারিওবাসীকে প্রতি লিটারে ৫৬ সেন্ট কর দিতে হয়। এর মধ্যে ১৭ দশমিক ৬ সেন্ট প্রতি টন ৮০ ডলার ধরে কার্বন ট্যাক্স হিসেবে আলাদা করে রাখা হয়। কিন্তু ২০৩০ সাল নাগাদ কার্বন ট্যাক্স বেড়ে টনপ্রতি ১৭০ ডরার হতে যাচ্ছে, তাই গ্যাসের দাম লিটারপ্রতি ২ লিটারে দাঁড়াবে বলে প্রাক্কলন করেছেন গোল্ডবার্গ। তিনি বলেন, এর অর্থ হচ্ছে কেবল গ্যাসের করই হবে ১ দশমিক শূন্য ৪ ডরার এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়াই গ্যাসের দাম পৌঁছাবে প্রতি লিটার ২ দশমিক ৫০ ডলারের কাছাকাছি। বর্তমানে অন্টারিওর যে গ্যাস ট্যাক্স তা কানাডার চতুর্থ সর্বনিম্ন।
প্রিমিয়ার ডগ ফোর্ড দীর্ঘদিন ধরে কার্বন ট্যাক্সের বিরোধিতা করে আসছেন এবং এই লেভিকে মারাত্মক বলে দাবি করছেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
