দেশটা কারো বাপের নাকি ?

দেশটা কারো বাপের নাকি

অবশ্যই দেশটা আমার আপনার সবার বাপের এবং আমাদের ,ছাত্রদের ,ধনীদের ,গরীবের, চাষাদের মজুরের সকলের ! তবে এককভাবে কারো বাপের নয় ! তাই আমাদের দেশটাকে আমাদের সকলকেই বাঁচাতে হবে !

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ দ্রুত মরে যাচ্ছে ! দেশে কোন সরকার নেই , আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ নেই , আইন আদালত বলে কিছুই নেই !! গোটা দেশটা গত দুমাস ধরে অভিভাবকহীন ! মব জাস্টিস চারিদিকে এক আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে ! কেউ কাউকে মানছে না, যার যা খুশি করছে , আইন নিজেদের হাতে রাস্তা ঘাটে যারে তারে মেরে পিটিয়ে হত্যা করা হচ্ছে, পুলিশ মিলিটারি তাকিয়ে দেখছে কিন্তু তারা ঠুঁটো জগন্নাথ ! এভাবে চললে দেশটি একটি অকার্যকর দেশে পরিনত হবে , শ্রীলঙ্কার মত মুখ থুবরে পরবে সেটা আমরা কেউই ভাবছি না আনন্দে শুধু লুঙ্গি ডান্স দিচ্ছি !!

- Advertisement -

আমাদের দেশে চারটি তত্বাবধায়ক সরকার আমি দেখেছি কিন্তু এবারের মত হবু চন্দ্রের অথর্ব তত্বাবধায়ক সরকার আমি দেখি নাই ! আমরা জানি না তারা কিসের তত্বাবধান করছেন! ডক্টর ইউনুসের প্রতি আমাদের ভরসা ছিল যে তিনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করবেন , অতীতের সিন্ডিকেটগুলি ভেঙ্গে দিয়ে জনগনের মনে স্বস্তি এনে দেবেন ! কিন্তু ঘটনা ঘটছে উল্টো বৈষম্য ভাঙা তো দুরের কথা সেটা এখন রেকর্ড ভঙ্গ করেছে , সিন্ডিকেট ভাঙ্গার পরিবর্তে দেশে এখন ভাঙছে মাজার , মন্দির , আওয়ামী সমর্থকদের বাড়ি ঘর ! একের পর এক কারখানা পোড়ানো হচ্ছে ! এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জায়গাটি ধ্বংস হচ্ছে তারা বেকার হচ্ছেন! ব্যবসায়ীরা আতঙ্কে শিল্প মালিকরা আতঙ্কে , দেশের অর্থনীতির সর্বনাশ হতে আর বেশি দেরি নাই !

ডক্টর ইউনুস এনজিওর লোক , তার তত্বাবধায়ক সরকারের বেশিরভাগ উপদেষ্টাই এনজিও আঁতেল! এনজিওর অভিজ্ঞতা দিয়ে দেশ চালানো যে যায় না তা উপদেষ্টাদের দিশেহারা মন্তব্যগুলি থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে আবার আছে নাবালোক উপদেষ্টা ! এরা শুধু বলছে সংস্কার করবে কিন্তু তাদের সামনে কোন রোড ম্যাপ নেই ! কেবলমাত্র ধ্বংস ছাড়া সংস্কারের কোন নমুনাতো চোখে পড়ছে না ! এভাবে তো চলতে পারে না !

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গুরুত্বপূর্ন কথা বলেছেন অনির্বাচিত তত্বাবধায়ক সরকার তো সংবিধান অনুযায়ী কোন সংস্কার করতে পারে না , সংস্কার করবে নির্বাচিত রাজনৈতিক সরকার! ডক্টর ইউনুসের কেয়ার টেকার সরকার দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের কাজ করে বিদায় নিলেই সেটা জনগনের জন্য ভাল ! আমিও তাই মনে করি দেশের পুলিশ বাহিনীর মনোবল ভেঙ্গে দেয়া হয়েছে ! পুলিশ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে প্রতিটি রাজনৈতিক দলের সরকার! তারা রাষ্ট্রের কর্মচারী নির্দেশ ও চাঁপের কাছে তাদের নতি স্বীকার করতে হয়েছে ! এজন্য পুলিশ বাহিনীকে ধ্বংস করা মানে নিজেদের নিরাপত্তার বারোটা বাজানো! আমরা সেটাই দেখছি ! দেশে মেধাবি বুরোক্রেসীর দরকার আছে ! তাছাড়া দেশ চলবে কি করে ! অথচ মব জাস্টিসদের দিয়ে আমলা পাড়া গুড়িয়ে দেয়া হচ্ছে ! এই বিশৃঙ্খলা থেকে দেশকে বাঁচানো দরকার ! আন্দোলনরত ছাত্রদের লেখা পড়ার জন্য ক্লাসে পাঠাতে হবে । তারা ক্ষমতার এডভেন্চারে লেখা পড়া ছেড়ে দিয়েছে ! এটাও কোন ভাল কাজ নয় !

বাংলাদেশটা আপনাদের সকলের ! দেশ নিয়ে বিশৃঙ্খলতার পাগলামি চলে না ! এসব দ্রুত বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা আগে জরুরী ! প্রতিহিংসায় উন্মাদ হয়ে আইন অমান্য করা বন্ধ করতে হবে ! একমাত্র আফ্রিকার কিছু জঙ্গলের দেশে মব মাফিয়া জাস্টিস আছে ! আমরা কি সত্যি সত্যি জংলি জঙ্গী রাষ্ট্র ব্যবস্থায় ফিরতে চাই ! বিড়ালের উপর রাগ করে মাটিতে ভাত বেড়ে খাওয়া কতটা যুক্তি সংগত বলেন ?

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent