আমরা প্রতিবাদ করেছিলাম

আমরা প্রতিবাদ করেছিলাম এদের বিরুদ্ধে বিচারের আশায় এবং অর্থ পাচারকারীর সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে

একজন একজন করে অর্থ পাচারকারীর খবর পাওয়া যাবে। সারা বিশ্বের মানুষ জানে, আমরা প্রতিবাদ করেছিলাম এদের বিরুদ্ধে। বিচারের আশায় এবং অর্থ পাচারকারীর সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে। কেউই আমাদের কথা শুনেনি। এমনকি আমাদের একজন মুখপাত্র তৎকালীন সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীর সঙ্গে দেখা করে এর প্রতিকারের জন্য সরকারের সঙ্গে আমাদের কি কি সহযোগিতা করার সম্ভাবনা বা ক্ষেত্র আছে তা জানালে আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানালে- আমরা সন্তোষজনক জবাব পাইনি। এমনকি যা উত্তর পেয়েছি, তা খুবই হতাশাজনক। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চিৎকার করেই গেছি। আখেরে কোন লাভ হয়নি৷

চিরকালের বাংলাদেশে উল্লেখ করার মতো আকাশচুম্বী উন্নয়নের দৃষ্টান্তমূলক অনেক অনেক উদাহরণ থাকা সত্ত্বেও বিগত সরকারের চোখে পড়ার মতো ও সরকারের উন্নয়নকে ব্যর্থতায় পর্যবসিত করার মতো নানামুখি অপকর্মের বা ব্যর্থতার সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অর্থ পাচার৷ বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের চির দুশমন এইসব কুলাঙ্গারদের কারণে দেশ আজ বিশাল এক হুমকির মুখোমুখি। এমন এক হুমকির মুখোমুখি যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।

- Advertisement -

আমরা দেশদ্রোহী এইসব অর্থচোরদের কাছে উদাত্তকণ্ঠে একটাই আহ্বান জানাতে চাই, এখনও সময় আছে; বাংলাদেশের জনগণের টাকা ফেরত দেওয়ার দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। ভুল ও লোভ মানুষই করে, নিঃশঙ্কোচে ভুল ও লোভের কথা স্বীকার করে দেশকে বাঁচানোর মহানুভবতার পরিচয় দিন। মানুষ আপনাদেরকে ভালোবাসা ও সম্মান দেখাবে।

নতুবা, এর পরিণতি ভালো হবে না। এখনো একটি আহবানে আমরা সংঘটিত হতে পারি। হয়েছি। প্রয়োজনে আবার হবো। কিন্তু কখনোই দেশকে দেশদ্রোহীদের কাছে জিম্মি হতে দেবো না।

না, দেবো না! কথা স্পষ্ট।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent