
এক. গণতন্ত্রের বিকল্প অধিকতর বিকল্প; জুলাই-আগস্টের সুপরিকল্পিত বিপ্লবের ফসল হিসেবে বাংলাদেশে গণতন্ত্র নয়, বরং জঙ্গীতন্ত্র বিপুল-বিক্রমে অগ্রসর হচ্ছে। যারা আওয়ামী লীগের দূর্বল গণতান্ত্রিক শাসনকে ফ্যাসিবাদের টিপ পরিয়ে সুখ অনুভব করেছিল, তারা এখন আসল ফ্যাসিবাদের খপ্পড়ে পড়ে গেছে এবং ভয়ে হয় নিরব, তা না হলে মিউ মিউ করছে। প্রবল বিপ্লবী এক টকজীবীকে দেখলাম উদীয়মান জঙ্গীতন্ত্রকে ভারতের কারসাজি বলে গলা ফাটাতে। ষড়যন্ত্রতত্ত্ব খারাপ না, এটাও একধরণের সুখ দেয়। কে যেন বলেছিল–ধর্ষণ প্রতিরোধ করতে না পারলে তাকে উপভোগ করুন।
দুই. ৬৬৬ সংখ্যাটি নিয়ে বাংলাদেশ খুব ঝামেলায় আছে। মহাজন ৬৬৬ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। আদালত মিমাংশা করতে ভয় পেয়েছে। পাওয়ারই কথা।
যারা ছোটবেলা ড্রাকুলা সিরিজ পড়েছে, তাদের স্মরণে আছে সংখ্যাটি। বাইবেলে রিভেলেশন ১৩:১৮ অধ্যায়ে ৬৬৬ উল্লেখ করা হয়েছে। খ্রিস্টান ধর্মতত্ত্বে এটি শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং অপশক্তির সঙ্গে সম্পর্কিত। তাদের মতে, ৬৬৬ ত্রুটিপূর্ণতা বা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে দেখা হয়। এটি এমন এক পশুর সঙ্গে সম্পর্কিত, যা ঈশ্বরের শাসনের বিরোধী।
গণিতের সংখ্যাতত্ত্ব সংক্রান্ত ব্যাখ্যায় ৬৬৬ কে ত্রুটিপূর্ণতার প্রতীক বলা হয়। বাইবেলের মনে করে ৭ সংখ্যা সম্পূর্ণতা বা পূর্ণতার প্রতীক, এবং ৬৬৬ এই সম্পূর্ণতা থেকে কম।
কিছু পণ্ডিত বিশ্বাস করেন, ৬৬৬ রোমান সম্রাট নিরোকে নির্দেশ করে, যার নাম হিব্রু গেমাত্রিয়ার (সংখ্যামূল্য নির্ধারণের এক পদ্ধতি) মাধ্যমে ৬৬৬ এর সঙ্গে যুক্ত করা হয়।
তিন. যারা আকাম করে, কেবল তাদেরই রিসেট বাটন লাগে। ভুল সংশোধন তথা সংস্কার যে কোন সিস্টেমের অপরিহার্য অংশ। এর আরেক নাম কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট; যার উদ্দেশ্য, বিদ্যমান সিস্টেমের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করা। রিসেট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পেছনে আমেরিকা এবং জামাতকে খুশি করা ছাড়া অন্য কোন উপযোগিতা নাই। ড. ইউনুস একজন কর্পরেট প্রতারক; একদিকে জামাতের পেশিশক্তি এবং ধোঁকাবাজি, অপরদিকে মার্কিন জিও-পলিটিক্সের উপর ভর করে ক্ষমতা দখল করেছেন, এবং এক অনির্দিষ্টকাল পর্যন্ত ধরে রাখার উদ্দেশ্য থেকে সমাজে বড় বড় বিভাজন তৈরীর ধান্দায় নেমেছেন। মাইট্রকন্ড্রিয়াল জিনের জেনেটিক বৈশিষ্টের কারণে প্রতারণাকে বাঙালি একদম সহ্য করতে পারে না। বাঙালিকে শাসন করার ইউনুস-জামাত-মার্কিন প্রকল্প ব্যর্থ হবে এবং ভবিষ্যতের বাংলাদেশ তাকে একজন কুচক্রী হিসেবে মনে রাখবে।
ক্যালগেরি, আলবার্টা
