গুজব গুজব খেলা

গুজব গুজব খেলা

একটি মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে। গুজবকারীদের উদ্দেশ্য কি তা পরিষ্কার নয়। গুজব ছড়িয়ে আসলে কোন ফায়দা হাসিল হয় কিনা তা আমার জানা নেই।

জাতিসংঘ অধিবেশনে ড.ইউনুসের যোগদান নিয়েও গুজব ছড়ানো হয়েছিল। জাতিসংঘের মহাসচিব নাকি শেখ হাসিনার পদত্যাগপত্র চায়। তানাহলে নাকি ড.ইউনুসকে অধিবেশনে যোগ দিতে দেবে না।

- Advertisement -

এই রকম একজন গুজবকারীকে বলেছিলাম, ভাই, এই সব গুজব যে ছড়াচ্ছেন এই অবস্থায় ড.ইউনুস যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিবে তখন তো আপনি পচে যাবেন। তাই এই সব গুজব ছড়াবেন না। এতে মানুষ আর আপনাকে আর বিশ্বাস করবে না।

এই গুজবকারী সূত্র উল্লেখ করেছিলো আলজাজিরা। আমি তাকে বললাম আলজাজিরার মূল সোর্সটা দেন। সে দিতে পারে নাই।

আরও আগ বাড়িয়ে বললো, ভারত আর রাশিয়া ড.ইউনুসের জাতিসংঘ অধিবেশনে যোগদানে ভ্যাটো দিবে 🤣

গত পরশু দিন একজন একটা ভিডিও পাঠালো। ভিডিওতে বলা হয়েছে সেনা সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে রেখেছে। ভিডিওতে সেনাদের দেখাও যাচ্ছে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকছে।

আমি ভিডিওটা ভালো করে যাচাই করে বুঝলাম, প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত সৈন্যরা সিফট চেঞ্জের সময় অন্য একটি গ্রুপ এসে নতুন সিফটের দায়িত্ব নিচ্ছে। এই ভিডিওটাও গুজব।

আবার সোস্যাল মিডিয়াতে পুরোনো সব মিশিল আর সমাবেশের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই সব ভিডিওগুলিতে নানা রকম শ্লোগান যোগ করে দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট দলের পক্ষে শ্লোগান দেওয়া হচ্ছে।

এমন অনেক গুজবে এখন সোস্যাল মিডিয়াতে সয়লাব। মিথ্যাশ্রয়ী এই সব গুজবের ফলে কোন লাভ কি হচ্ছে? হচ্ছে না। বরং মিথ্যা ধরা পড়ে যাওয়ার পর আস্থা এবং বিশ্বাসের সংকট সৃষ্টি হচ্ছে।

এই অবস্থায় সত্য বললেও কেউ আর বিশ্বাস করবে না।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent