পাগল অর্থাৎ MAD সমাচার

পাগল অর্থাৎ MAD সমাচার

পাগলকে ভাত রাঁধতে দিলে

উল্টে ফেলে পাতিল!

- Advertisement -

রাম পাগলের রায়-এ তখন

ভাতগুলো হয় বাতিল।

পাগল কিন্তু সুযোগ পেলেই নাড়াতে চায় সাঁকো!

মুরুব্বি কন–পাগল থেকে সতর্ক তাই থাকো।

(পাগল পেলেই মারতে হয় না

সে তো সুস্থ নয়!

পাগলকে তাই হাসপাতালে

ভর্তি করতে হয়।)

পাগল চ্যাঁচায় পাগল লাফায় পাগল কাঁদে হাসে

মানুষজনকে ভয় দেখাতে বড্ড ভালোবাসে!

পাগল থাকে তক্কে তক্কে, পাগল থাকে ত্রাসে

পাগল যখন লোকালয়ে কামড়ে দিতে আসে–

তখন কিন্তু সেই পাগলকে শেকল বাঁধা লাগে

তা না হলে সোসাইটিতে ‘পাগল-ভীতি’ জাগে!

গরাদ ভেঙে পাগল যখন যত্রতত্র ঘোরে

বাজাতে হয় পাগলাঘন্টি তখন জোরেসোরে।

দিবানিশি হালুম হুলুম! পাগলরা দেয় ঝাড়ি

উল্টাপুল্টা সিক্সটি নাইন তো তখনই হয় জারি!

কেউ কি জানে কোন সিজনে পাগল ধরে গাছে!!

(উগান্ডাতে হঠাৎ করেই পাগল বাড়িয়াছে…..)!

চৈত্র মাসে পাগলরা হয় ভয়াল ভয়ংকর

পাগলগুলোর লাগাম টেনে ধর্‌……

অটোয়া ১৭ অক্টোবর ২০২৪

- Advertisement -

Read More

Recent